ঝিরিঝিরি বৃষ্টিতে তীব্র গরম থেকে স্বস্তি, তবে কিছুটা বিঘ্নিত স্বাভাবিক জনজীবন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট:
বৃহস্পতিবার সকাল থেকে ঝিরঝির বৃষ্টিতে রাজ্যের জীবনযাত্রা আংশিকভাবে বিঘ্নিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘে ঢাকা পড়েছে।  রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা নিতান্তই কম। অফিস আদালত খোলা থাকলেও অন্যান্যদের  দিনের তুলনায় উপস্থিতির হার খানিকটা কম। জীবনযাত্রা খানিকটা হলেও বিপর্যস্ত।

এদিকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হাতেগোনা আর মাত্র ৬ দিন বাকি। নির্বাচনের প্রাক্কালে প্রাকৃতিক দুর্যোগে রাজনৈতিক দলগুলির প্রচারে বিঘ্ন ঘটতে শুরু করেছে। গণদেবতাদের মন পেতে ভোট প্রার্থী এবং রাজনৈতিক দলের নেতাদের ভোট প্রচার অবশ্য থমকে যায়নি। গ্রামীন এলাকায় নির্বাচনে ব্যস্ত থাকতে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী দু একদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।