দিল্লিগামী বিমানে যান্ত্রিক ত্রুটি, বাগডোগরায় ফিরলো উড়ান

শিলিগুড়ি, ৩০ জুলাই (হি.স.): রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরে ফিরে এল একটি বিমান। মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল স্পাইসজেটের বোয়িং ৭৩৭ বিমান। তবে রওনার কিছুক্ষণের মধ্যে বিমানের যান্ত্রিক ত্রুটি খেয়াল করেন চালক। তৎক্ষণাৎ বিমান ঘুরিয়ে ফিরিয়ে আনা হয় বাগডোগরা বিমানবন্দরে।

সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, সকল যাত্রী সুরক্ষিত রয়েছেন। বিমানটির জরুরি অবতরণের প্রয়োজন পড়েনি। নিরাপদেই বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করেছে উড়ানটি।