News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খুমলুঙ একলব্য আবাসিক বিদ্যালয় পরির্দশন করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

খুমলুঙ একলব্য আবাসিক বিদ্যালয় পরির্দশন করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রবিবার খুমলুঙ একলব্য আবাসিক স্কুল পরিদর্শনে গেলেন  জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। উল্লেখ্য গত একমাস আগে বিদ্যালয়টি পরিদর্শন করেছিলেন মন্ত্রী। তখন এই আবাসিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। মন্ত্রীর বিষয়ে নজরটি আসার পরেই তিনি আবাসিক বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন সহ একাধিক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশে দিয়েছিলেন।

এদিন একমাস পরে বিদ্যালয়ের পরিদর্শন করে মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে বিদ্যালয়টি যথেষ্ট পরিকাঠামগত উন্নত হয়েছে। আরো বেশ কিছু বিষয় উনার নজরে এসেছে সেগুলি ইতিমধ্যেই সারাই করার জন্য নির্দেশ দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি তিনি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বৈঠক করেছেন। বিদ্যালয়টিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

Releated Posts

শান্তিরবাজারে ঐতিহ্যবাহী শিবের গাজন—প্রাচীন সংস্কৃতি রক্ষায় সেনপাড়ার উদ্যোগ

শান্তিরবাজার, ৫ এপ্রিল: বর্তমান ডিজিটাল যুগে ক্রমশ বিলুপ্তির পথে এগিয়ে চলেছে গ্রামবাংলার বহু ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি। তার মধ্যেই অন্যতম…

ByByReshmi Debnath Apr 5, 2026

নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু ১৫ বছরের কিশোরের

শান্তিরবাজার, ৫ এপ্রিল: বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ১৫ বছরের কিশোর শুভম দাসের। শান্তিরবাজারের…

ByByReshmi Debnath Apr 5, 2026

ধর্মনগরে আমরা বাঙালী দলের জনসংযোগ, প্রার্থী বিভাস রঞ্জন দাসের পক্ষে ভোটের আহ্বান

ধর্মনগর, ৫ এপ্রিল : আমরা বাঙালী দলের উদ্যোগে রবিবার ধর্মনগরের বিবেকানন্দ রোড, কদমতলা স্ট্যান্ড, চন্দ্রপুর সহ বিভিন্ন এলাকায়…

ByByReshmi Debnath Apr 5, 2026

ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য প্রয়াত, শোক জ্ঞাপন কংগ্রেসের

আগরতলা, ৫ এপ্রিল: ত্রিপুরা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী সংকর ভট্টাচার্য গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে রাজ্যের…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top