শ্রীনগর, ১৮ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে এক জঙ্গিকে নিকেশ করল সুরক্ষা বাহিনী। বৃহস্পতিবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান এলাকায় অনুপ্রবেশের সময় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে এক জঙ্গি। পুলিশ জানিয়েছে, কুপওয়ারা জেলার কেরান এলাকায় অনুপ্রবেশ সম্পর্কে খবর পায় সুরক্ষা বাহিনী।এরপরই ওই এলাকায় অভিযানে নামে সেনাবাহিনীর ৬ রাষ্ট্রীয় রাইফেলস ও কুপওয়ারা পুলিশ। ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের সময় ওই জঙ্গিকে গুলি করে নিকেশ করেছে সুরক্ষা বাহিনী। ওই এলাকায় এখনও চলছে তল্লাশি অভিযান।
2024-07-18

