নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১২ জুলাই: ছেলে ও পুত্রবধূর মারে গুরুতর আহত হয়েছেন বাবা এবং বোন। ঘটনাটি ঘটেছে বিশালগড়ে। ঘটনার বিবরণে জানা যায়, বাড়িতে হাঁসমুরগি প্রতিপালন কে কেন্দ্র করে ছেলের সঙ্গে বিবাদ সৃষ্টি হয় মায়ের। তারপরই ছেলে আনোয়ার হোসেন এবং পুত্রবধু হোসিনা বেগম মহিলাকে বেধড়ক মারধর করে। ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বিশালগড় থানায় এসে জানালেও পুলিশ কোন সাহায্য করেনি বলে অভিযোগ ওই মহিলার।
পরবর্তীতে আজ পুনরায় ঘটনার জের ধরে ছেলে এবং পুত্রবধু বাবা এবং বোনকে বেধড়ক মারধর করেছে। ঘটনায় গুরুতর আহত হয় বাবা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা দেন। পুত্র এবং পুত্রবধূর এধরনের আচরণে এলাকায় ছি ছি রব উঠেছে।

