বাড়ির পাশে বৃদ্ধার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৮ জুলাই: রহস্যজনকভাবে বাড়ির পাশে জঙ্গলে অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় গোটা খয়েরপুর চাম্পামুড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে

ঘটনার বিবরণে মৃতার পুত্র জানিয়েছেন, আজ সকালে তার স্ত্রী বাড়ির পাশের জঙ্গলে অগ্নিদগ্ধ হয়ে মাকে পড়ে থাকতে দেখেন। সাথে সাথে তাঁরা উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গিয়েছেন। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন,ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। কিন্তু কিভাবে আগুন লেগেছে এখনো পর্যন্ত জানা যায় নি।