ওয়াটার পাম্প মেশিনের ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ, তদন্ত অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৮ জুলাই: দেবদারু রাঙ্গাছড়া এলাকায় লেনদেনকে কেন্দ্রকরে মাথায় আঘা তকরে এক শ্রমিককে হত্যা করার অভিযোগ উঠেছে। 
ঘটনার বিবরনে জানা যায়, গত ৭ ই জুলাই রাত্র আনুমানিক ৯টা ৩০ মিনিট নাগাদ বাইখোড়া থানায় খবর যায় দেবদারু বুদ্ধমন্দির সংলগ্ন এলাকায় রাঙ্গাছড়ায় একটি ওয়াটার পাম্প মেশিনের ঘরে এক ব্যাক্তি রক্তাক্ত অবস্থায় রয়েছে। 

ঘটনার খবর পেয়ে রাত্রিবেলায় ঘটনাস্থলে ছুটে যায় দক্ষিন জেলার পুলিশ সুপার, মহকুমার পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা।

এই হত্যার বিষয়ে সোমবার সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা জানান দেবদারু এলাকায় জলজীবন মিশন প্রকল্পে একটি কাজ চলছিলো। সেখানে কাজে নিযুক্ত থাকা এক শ্রমিককে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে।  প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে লেনদেনকে কেন্দ্র করে এই হত্যাকান্ড।  সোমবার পর্যন্ত মৃতব্যাক্তির কোনো প্রকার পরিচয় পাওয়া যায়নি।

মৃতব্যক্তির কাছ থেকে ইন্দ্রজিৎ শীল নামে একটি আধার কার্ড পাওয়া গেছে বলে জানান মহকুমার পুলিশ আধিকারিক। তবে সঠিকভাবে এখনো পরিচয় পাওয়া যায়নি বলে জানান মহকুমার পুলিশ আধিকারিক।  এই হত্যাকান্ডের সাথে জড়িত তিন জনকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।  হত্যাকান্ডের সাথে জড়িতদের আটক করতে মাঠে নেমেছে বাইখোড়া থানার পুলিশ।