দেশি মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ

ক্যানিং, ৬ জুলাই (হি. স.) : বেআইনি ভাবে দেশি মদ বিক্রির অভিযোগে দীপক ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। শনিবার সকালে গোলাবাড়ি বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এই বাজার এলাকাতেই বাড়ি দীপকের। সেই বাড়ি থেকেই সে বেআইনি ভাবে দেশি মদ বিক্রি করছিল। গোপন সূত্রে সেই খবর পেয়েই ক্যানিং থানার পুলিশ তল্লাশি চালিয়ে ১৯ বোতল দেশি মদ উদ্ধার করেছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।