আগরতলা, ২৯ মে: নেশা সামগ্রী ক্রয় বিক্রয় করতে গিয়ে পুলিশের হাতে আটক মহিলার সহ পাঁচজন নেশা কারবারি। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ৪০০ কৌটা ব্রাউন সুগার, ৩০০০ খালি কৌটা সহ নগদ ১ লক্ষ ২৫ হাজার ৫১০ টাকা উদ্ধার করেছে পুলিশ। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এন সি সি থানায় খবর আসে গোয়ালা বস্তি এলাকায় বিপুল পরিমাণ নেশা সামগ্রী ক্রয় বিক্রয় করা হবে। সেই খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়েছে।তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ৪০০ কৌটা ব্রাউন সুগার, ৩০০০ খালি কৌটা সহ নগদ ১ লক্ষ ২৫ হাজার ৫১০ টাকা উদ্ধার করেছে পুলিশ। অভিযানে মহিলা সহ পাঁচজন নেশা কারবারিকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন, লালকিষান রায়, লালবাবু রায়, ধর্মেন্দ্র রায়, রাহুল সাহা এবং গড়িয়া দেবী।

