News Flash

Image

জলের নিচে সব্জি ক্ষেত, মাথায় হাত কৃষকদের

নিজস্ব প্রতিনিধি, কল্যানপুর, ২৮ মে:
প্রবল বর্ষণে জলের তলায় কৃষকের সবজি ক্ষেত
সোমবার সারাদিন এবং সারারাতের প্রবল বর্ষণে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে রাঙ্গাপানিয়া নদীর জল। বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে গোটা এলাকার কৃষকদের সমস্ত সবজি ক্ষেত ভাসিয়ে নিয়ে গিয়েছে রাঙ্গা-পানিয়া নদী।

চড়িলাম ব্লকের চেছুড়িমাই গ্রাম পঞ্চায়েতের পরিমল চৌমুহনী এলাকায় দুই ভাই প্রদীপ পাল এবং লিটন পাল  ৬০হাজার টাকা খরচ করে প্রায় ১৭ গন্ডা জমিতে কাকরোল চাষ করেছিল। ভালো ফলন হয়েছে কাঁকরোলের। মাত্র দুই দিন হয়েছে কাকরোল বিক্রি শুরু করেছে দুই ভাই। হঠাৎ করে সোমবার দিন এবং রাতের প্রবল বর্ষণে সমস্ত কাঁকরোল খেত জলের নিচে চলে যায়।

মঙ্গলবার দিন সকালবেলা থেকে গলা সমান জলে নেমে দুই ভাই সমস্ত কাঁকরোল ব্যাগ ভর্তি করে সংগ্রহ করে রাস্তার পাশে রাখে বাজারে বিক্রি করার জন্য। জল জমি থেকে চলে গেলে সমস্ত কাঁকরোল গাছ মরে যাবে বলে জানিয়েছে দুই ভাই। যার ফলে জমি চাষ করতে গিয়ে যত টাকা ব্যয় করেছে সেই আসল টাকাও কাঁকরোল বিক্রি করে আসবে না। যার ফলে ভীষণভাবে চিন্তিত দুই ভাই।

একবার খরায় একবার বন্যায় ধ্বংস হচ্ছে কৃষকের সবজি। যার ফলে সবজি চাষে আগ্রহ দেখায় না এখন কৃষকরা। যার ফলে হু হু করে বাজারে বাড়ছে সবজির দাম। এভাবে যদি একবার খড়ায় এবং একবার বন্যায় সবজি ধ্বংস হয় তাহলে একটা সময় আসবে কৃষকরা কৃষিকাজ ছেড়ে দেবে। প্রদীপ পাল লিটন পাল সহ চেছুড়িমাই পরিমল চৌমুহনী এলাকার এমন বহু কৃষকের সবজি জলের তলায় চলে গিয়েছে। জমিতে গিয়ে মঙ্গলবার দিন জলের অবস্থা দেখে অনেক কৃষক জমিতে নামেনি বাড়িতে গিয়ে মাথায় হাত দিয়ে বসে রয়েছে।। এ হেন অবস্থায় সরকারিভাবে যদি কিছু ক্ষতিপূরণ দেওয়া হয় তাহলে উপকৃত হবে কৃষকরা। সরকারি সাহায্যের দাবি জানিয়েছে অনেক কৃষক।

Releated Posts

এডিসি নির্বাচনে বিজেপির প্রভারী দায়িত্বে লতা উসেন্দি

আগরতলা, ৪ এপ্রিল : আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টি.টি.এ.এ.ডি.সি) নির্বাচনে বিজেপির তরফে বড় সাংগঠনিক সিদ্ধান্ত…

ByByNews Desk Apr 4, 2026

রাতের আঁধারে রক্তাক্ত পরিণতি, মাছ ধরতে গিয়ে নৃশংস খুন মাঝবয়সী ব্যক্তি, থমথমে কদমতলা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল:  উত্তর ত্রিপুরার কদমতলা যেন এক রাতেই আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। দক্ষিণ কদমতলা গ্রাম…

ByByNews Desk Apr 4, 2026

রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে: খাদ্য দপ্তরের বিশেষ সচিব

আগরতলা, ৪ এপ্রিল: রাজ্যে পেট্রোল, ডিজেল, এল.পি.জি. সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। প্রতিদিন মজুত (স্টক) ও সরবরাহের…

ByByNews Desk Apr 4, 2026

ধর্মনগরে কংগ্রেসের বিশাল জনসভা, চয়ন ভট্টাচার্যের সমর্থনে শীর্ষ নেতৃত্বের প্রচার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল: আসন্ন ৯ এপ্রিল ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে চরমে উঠেছে রাজনৈতিক তৎপরতা। সেই…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top