News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা গৃহবধূকে গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা যুবকের
Image

নাবালিকা গৃহবধূকে গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা যুবকের

আগরতলা, ১৮ মে : এক নাবালিকা গৃহবধূকে চাইল্ড লাইনের কর্মীরা মেডিকেল পরীক্ষা করতে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। ওই সময় গাড়ি থেকে নাবালিকাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এক যুবক। পরবর্তী সময়ে চাইল্ড লাইনের কর্মীরা বিশালগড় থানায় মামলা দায়ের করেছেন।

 জানা গিয়েছে, গোমতী জেলার বাগমা এলাকার ১৪ বছরের এক নাবালিকা মেয়েকে সোনামুড়া রাঙ্গামাটিয়া এলাকার সোহেল হোসেন নামে এক যুবক বিরক্ত করতো। ওই যুবকের কাছ থেকে বাঁচতে নাবালিকা মেয়েটির মা তার ১৪ বছরের নাবালিকা মেয়েকে বক্সনগর এলাকার এক যুবকের সাথে বিয়ে দেয়। পরে সিপাহীজলা জেলার চাইল্ড লাইনের কর্মীরা খবর পেয়ে গত বৃহস্পতিবার ওই নাবালিকা গৃহবধূর স্বামীর বাড়িতে যায় এবং নাবালিকা গৃহবধূকে নিয়ে বিশালগড়স্থিত সিপাহীজলা জেলার চাইল্ড লাইন অফিসে নিয়ে আসার জন্য বলে। সেই অনুসারে নাবালিকা গৃহবধূর স্বামী সহ তার বাবার বাড়ির লোকজন তাকে নিয়ে শুক্রবার দুপুরে চাইল্ড লাইন অফিসে আসে। চাইল্ড লাইনের কর্মীরা সিদ্ধান্ত নেয় যে নাবালিকা গৃহবধূকে সরকারিভাবে হোমে পাঠানোর জন্য। সেই অনুসারে শুক্রবার বিকেলে নাবালিকা মেয়েটিকে চাইল্ড লাইনের কর্মীরা আগরতলায় সরকারি হোমে নিতে নাবালিকা গৃহবধুটিকে বিশালগড় মহকুমা হাসপাতালে মেডিকেল টেস্ট করাতে নিয়ে যাওয়ার সময় সোহেল হোসেন নামে ওই যুবকটি একাধিকবার চাইল্ড লাইনের গাড়ি থেকে নাবালিকা গৃহবধুটিকে ছিনিয়ে নিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু তা সম্ভব হয়নি। পরে নাবালিকা গৃহবধূর স্বামী স্বপন মিয়া ওই যুবকটিকে বিশালগড় মহকুমা হাসপাতালের সামনে মারধর করে মাথা ফাটিয়ে দেয়।

এই ঘটনায় চাইল্ড লাইনের কর্মীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় বিশালগড় মহিলা থানায়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে বিশালগড় মহিলা থানার পুলিশ। পুলিশের চেষ্টায় নাবালিকা গৃহবধূকে পাঠানো হয় সরকারি হোমে । আহত সোহেল হোসেন এবং তার বন্ধুকে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসার পর বিশালগড় মহিলা থানার পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। শুক্রবার রাতে এই ধরনের ঘটনায় বিশালগড়স্থিত সিপাহীজলা জেলার চাইল্ড লাইনের কর্মীরা সোহেল হোসেন সহ তার বন্ধুর বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় লিখিত  মামলা দায়ের করে। শুক্রবার রাতেই বিশালগড় মহিলা থানা থেকে সোহেল হোসেন এবং তার বন্ধুকে  শর্ত সাপেক্ষ জামিনে মুক্ত করে। তবে শুক্রবারের এই ধরনের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা সোহেল হোসেন এবং তার বন্ধুর শাস্তির দাবি জানিয়েছে।

Releated Posts

লোহার সামগ্রী চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা যুবক

আগরতলা, ৪ এপ্রিল: কৃষ্ণনগর প্রগতি রোড এলাকায় লোহা সামগ্রী চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ে এক যুবক।…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

জিরানিয়ার বামফ্রন্টের সভায় হামলা, ভাঙচুরে উত্তেজনা

আগরতলা, ৪ এপ্রিল: জিরানিয়া বিধানসভা আসনের অন্তর্গত ললিতবাজার এলাকায় বামফ্রন্টের নির্ধারিত সভার আগে দুর্বৃত্তদের হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।এদিকে,…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

বকেয়া মেটানো সহ ১২ দফা দাবিতে গণ-ডেপুটেশনে জুটমিল যৌথ আন্দোলন কমিটি

আগরতলা, ৪ এপ্রিল: বকেয়া প্রাপ্য দ্রুত মেটানোর দাবিতে ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির উদ্যোগে জুটমিলের ম্যানেজিং ডাইরেক্টরের নিকট…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

বিদ্যুতের তার ছিঁড়ে টমটমে আগুন, অল্পেতে রক্ষা চালক-যাত্রী; ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ৪ এপ্রিল : বিদ্যুতের তার ছিঁড়ে চলন্ত টমটমের উপর পড়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চালক…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top