News Flash

  • Home
  • দেশ
  • মোটরবাইক চুরির চক্রের হদিশ দুর্গাপুরে, ধৃত ১
Image

মোটরবাইক চুরির চক্রের হদিশ দুর্গাপুরে, ধৃত ১

দুর্গাপুর, ১৮ মে (হি. স.): গত কয়েকমাস ধরে শিল্পাঞ্চল জুড়ে মোটরবাইক চুরির অভিযোগ উঠছিল৷ মেটরবাইক চোরেদের দৌরাত্মে অতিষ্ট শিল্পশহরবাসী। শেষ পর্যন্ত নড়ে চড়ে বসে কমিশনারেট পুলিশ। সিসিটিভি এবং পুলিশের নিজস্ব নেটওয়ার্ককে কাজে লাগিয়ে তদন্তে নামে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। তৈরি হয় বিশেষ দল।

তারা বিভিন্ন জায়গায় বাইক চোরদের গতিবিধি জানার পর গত কয়েকদিন আগে জামুড়িয়া থানা এলাকার বাসিন্দা প্রবোধ মন্ডল ওরফে লাল্টুকে গ্রেফতার করে। তাকে গ্রেফতার করতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ে বিড়াল। দুর্গাপুর মহকুমা আদালতে তাকে পুলিশি হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাকে জেরা করতেই দুর্গাপুরের আমরাই নিলডাঙা এলাকা থেকে বেশ কয়েকটি চুরি যাওয়া বাইক উদ্ধার করে দুর্গাপুর থানার পুলিশ। এই বাইক চুরি চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত। তাদের মধ্যে দু-তিনজন মূল পান্ডা বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।

মুলত জনবহুল এলাকা থেকে এই বাইক চুরি করত এরা। দুর্গাপুরের সিটি সেন্টার, বেনাচিতি বাজার সহ দুর্গাপুর মহকুমার বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া এই বাইক গুলি বেশিরভাগই ব্যবহার হয় কয়লা খনি থেকে বেআইনিভাবে কয়লা পাচারে। ডিসি পূর্ব অভিষেক গুপ্তা জানান,”এখনও পর্যন্ত ১০ টি বাইক উদ্ধার করেছি এবং তার পাশাপাশি একজনকে গ্রেফতার করেছি। এর সঙ্গে জড়িত আরও কয়েকজন রয়েছে। তাদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।” তিনি আরও বলেন,” সাধারণ বাইক ব্যবহারকারীদের কাছে অনুরোধ সামান্য পয়সা খরচ করে যদি বাইকে জিপিআরএস সিস্টেম ইনস্টল নেওয়া যায় তাহলে বাইক চুরি আরো অনেকটা কমে যাবে। বাইক গুলির মালিকদের চিহ্নিত করা হচ্ছে। উদ্ধার হওয়া বাইক গুলি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হবে।”

Releated Posts

পাঞ্জাবে আইএসআই-সমর্থিত জঙ্গি চক্র ভাঙল পুলিশ, গ্রেফতার ৩

চণ্ডীগড়, ৬ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশ-এর কাউন্টার ইন্টেলিজেন্স শাখা আইএসআই-সমর্থিত একটি জঙ্গি চক্র ভেঙে…

ByByNews Desk Apr 6, 2026

 ‘অশিক্ষিত গুজরাতি’ মন্তব্য ঘিরে বিতর্ক, খার্গেকে তীব্র আক্রমণ বিজেপির

গান্ধীনগর/নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘অশিক্ষিত গুজরাতি’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপি…

ByByNews Desk Apr 6, 2026

কলকাতা নিয়ে আসিফের হুমকি খতিয়ে দেখছে কেন্দ্র, সন্ত্রাস উসকানির আশঙ্কা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (আইএএনএস): পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ-এর কলকাতা সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সতর্ক হয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। তাঁর…

ByByNews Desk Apr 6, 2026

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top