News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবলম্বন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠা দিবস উদযাপনঅবলম্বন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠা দিবস উদযাপন
Image

অবলম্বন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠা দিবস উদযাপনঅবলম্বন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠা দিবস উদযাপন

আগরতলা, ১৮ মে : রাজধানী আগরতলা শহর সংলগ্ন বড়জলাস্থিত অবলম্বন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠা বার্ষিকী দিবস  যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়। আজ থেকে ৩৫ বছর আগে গড়ে উঠেছিল।

এরই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র সহ অন্যান্যরা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন , আমাদের সমাজে যাতে এ ধরনের বৃদ্ধাশ্রম গড়ে তুলতে না হয় সেজন্য প্রত্যেক ছেলে মেয়েদের যত্নবান হতে হবে। জীবন যৌবন উজাড় করে দিয়ে মা বাবা সন্তানকে মানুষ করে তোলেন। জীবন ওইসব বৃদ্ধ পিতা-মাতার স্থান হয় বৃদ্ধাশ্রমে। ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এসব বিষয় অনুধাবন করে প্রত্যেক ছেলে মেয়েদের মা-বাবার প্রতি যত্নবান হতে আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, ১৯৮৯ সালে ১৮ মে বড়জলায় গড়ে উঠেছিল অবলম্বন বৃদ্ধাশ্রম। সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তির ব্যক্তিগত প্রচেষ্টায় গড়ে উঠেছিল এই বৃদ্ধাশ্রমটি। আজ দেখতে দেখতে ৩৬ বছরে পদার্পণ করল এই বৃদ্ধাশ্রমটি। ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এই সংস্থার সভাপতি মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। প্রসঙ্গত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের স্ত্রী মিলন প্রভা মজুমদারের উদ্যোগে এই আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল। সমাজে যেন আর বৃদ্ধাশ্রম গড়ে তুলতে না হয় প্রতিটি বক্তার আলোচনাতে এই বিষয় উঠে  আসে।।

Releated Posts

লোহার সামগ্রী চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা যুবক

আগরতলা, ৪ এপ্রিল: কৃষ্ণনগর প্রগতি রোড এলাকায় লোহা সামগ্রী চুরি করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়ে এক যুবক।…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

জিরানিয়ার বামফ্রন্টের সভায় হামলা, ভাঙচুরে উত্তেজনা

আগরতলা, ৪ এপ্রিল: জিরানিয়া বিধানসভা আসনের অন্তর্গত ললিতবাজার এলাকায় বামফ্রন্টের নির্ধারিত সভার আগে দুর্বৃত্তদের হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।এদিকে,…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

বকেয়া মেটানো সহ ১২ দফা দাবিতে গণ-ডেপুটেশনে জুটমিল যৌথ আন্দোলন কমিটি

আগরতলা, ৪ এপ্রিল: বকেয়া প্রাপ্য দ্রুত মেটানোর দাবিতে ত্রিপুরা জুটমিল যৌথ আন্দোলন কমিটির উদ্যোগে জুটমিলের ম্যানেজিং ডাইরেক্টরের নিকট…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

বিদ্যুতের তার ছিঁড়ে টমটমে আগুন, অল্পেতে রক্ষা চালক-যাত্রী; ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ৪ এপ্রিল : বিদ্যুতের তার ছিঁড়ে চলন্ত টমটমের উপর পড়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চালক…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top