ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দাপুটে জয় চলমান সংঘের। টিসিএ পরিচালিত টি ২০ ক্রিকেট আসরে শুক্রবার টি আই টি মাঠে ওপিসিকে ৭৬ রানের ব্যবধানে হারিয়ে দিলো চলমান সংঘ। প্রথমে ব্যাট করে চলমান সংঘ ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১২৩ রান সংগ্রহ করে। ব্যাট হাতে দলের হয়ে কৃষ্ণ কমল আচার্য ৬০, তন্ময় দাস ২১, কৃতিদীপ্ত দাস ২১ রান করে। বলে ওপিসির পক্ষে প্রনবিন্দু সাহা ৩ টি এবং দীপেন বিস্বাস ২ টি উইকেট নেয়। পাল্টা খেলতে নেমে ওপিসি দল চলমানের বোলার দের কাছে অসহায় ভাবে আত্ম সমর্পন করে বসে। ১৪ ওভারে সব উইকেট হারিয়ে ৪৭ রানই করতে সক্ষম হলো দল। ব্যাটে একমাত্র সফল ঋতুরাজ ঘোষ রায়। তার ব্যাটে আসে ১৬ রান। এছাড়া আর একজন ব্যাটসম্যান ও ভরসা যোগাতে পারেনি। বিজয়ী দলের পক্ষে বল হাতে দেবত্যম ঘোষ ৪টি, কৃষ্ণধন নমঃ ২ টি এবং অঙ্কিত একটি উইকেট নিতে সক্ষম হলো। সুবাদে জয় দিয়েই আসর শেষ করলো শতদল সংঘ। একই মাঠে বেলা একটায় অপর ম্যাচে ইউনাইটেড বিএসটি 2 উইকেটের ব্যবধানে ব্লাড মাউথকে পরাজিত করেছে। টস জিতে ব্লাডমাউথ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে ১৮.৪ ওভারে ১১১ রানে ইনিংস শেষ করলে জবাবে ইউনাইটেড বিএসটি ঠিক এক বল বাকি থাকতে 8 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। বিজয়ী দলের পক্ষে মনোজিৎ দাস ২৬ রানে ৪টি উইকেট দখলের পাশাপাশি দুর্দান্ত ২১ রান সংগ্রহ করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পায়। এছাড়া, সমীর দেববর্মা ৩৯ রান পেয়েছিল।
2024-04-12

