সন্ধ্যারাতে ই – রিক্সা চুরি, পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১২ এপ্রিল:  ধর্মনগরের প্রাণকেন্দ্র বলে পরিচিত কালিবাড়ির দিঘির পাড় থেকে সন্ধ্যারাতে ই-রিক্সা চুরি  হওয়ার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় মহেশপুর কদমতলা থানাধীন প্রদীপ চন্দ্র নাথ তার ই রিক্সাটি বিকাল সাড়ে পাঁচটায় কালীবাড়ি দিঘির পশ্চিম প্রান্তে রেখে আত্মীয় পরিজনদের নিয়ে বাজার করতে যায়। সন্ধ্যা সাড়ে সাতটায় সে যেখানে তার ই রিক্সাটি রেখে গিয়েছিল সেখানে ঘুরে আসে কিন্তু সেই স্থানে সে তার ই রিক্সাটি খুঁজে পায়নি।

কালিবাড়ি দিঘির বিভিন্ন প্রান্ত এবং ধর্মনগরের আনাচে-কানাচে যে যে তার পরিচিত প্রত্যেকের সহায়তায় ই রিক্সাটি খোঁজার চেষ্টা করে কিন্তু কোথায় ও তার ই রিক্সাটি পায়নি।

অবশেষে প্রদীপ কুমার নাথ ধর্মনগর থানায় অভিযোগ নিয়ে উপস্থিত হলে থানা কর্তৃপক্ষ একটা জেনারেল ডাইরি করে ই রিক্সাটি তল্লাশি করা হবে এই বলে তাকে আশ্বস্ত করে ছেড়ে দেয়।  ধর্মনগর থানা এলাকায় একের পর এক চুরি  ডাকাতি এবং গরু পাচার কারবারীদের দৌরাত্ম্য বেড়ে চলেছে। পুলিশ ঢাল তলোয়ারহীন নিধিরাম সরকার এর ভূমিকায় অবতীর্ণ হয়ে মানুষের অনাস্থা অর্জন করে চলেছে।