News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) জম্মু ও কাশ্মীরের রামবানে গভীর খাদে যাত্রীবাহী গাড়ি, কমপক্ষে ১০ জনের মৃত্যু
Image

(আপডেট) জম্মু ও কাশ্মীরের রামবানে গভীর খাদে যাত্রীবাহী গাড়ি, কমপক্ষে ১০ জনের মৃত্যু

জম্মু, ২৯ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের রামবান এলাকায়, জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল একটি যাত্রীবাহী গাড়ি। বৃহস্পতিবার মধ্যরাতের কিছু পরে দুর্ঘটনাটি ঘটেছে ব্যাটারি চশমার কাছে। প্রায় ১০০০ ফুট নীচে পড়ে যায় গাড়িটি। শুক্রবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু হয়, এই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ ও প্রশাসন সূত্রের খবর, ১০টি দেহ উদ্ধার হয়েছে। নিহতরা বেশিরভাগই অন্য রাজ্যের শ্রমিক, যারা কাজের জন্য কাশ্মীরের দিকে যাচ্ছিলেন। হতাহতের সঠিক সংখ্যা এবং কেউ জীবিত রয়েছেন কি না তা জানা যায়নি।

ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। দুর্ঘটনায় নিহতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

Releated Posts

পাঞ্জাবে আইএসআই-সমর্থিত জঙ্গি চক্র ভাঙল পুলিশ, গ্রেফতার ৩

চণ্ডীগড়, ৬ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশ-এর কাউন্টার ইন্টেলিজেন্স শাখা আইএসআই-সমর্থিত একটি জঙ্গি চক্র ভেঙে…

ByByNews Desk Apr 6, 2026

 ‘অশিক্ষিত গুজরাতি’ মন্তব্য ঘিরে বিতর্ক, খার্গেকে তীব্র আক্রমণ বিজেপির

গান্ধীনগর/নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘অশিক্ষিত গুজরাতি’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপি…

ByByNews Desk Apr 6, 2026

কলকাতা নিয়ে আসিফের হুমকি খতিয়ে দেখছে কেন্দ্র, সন্ত্রাস উসকানির আশঙ্কা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (আইএএনএস): পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ-এর কলকাতা সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সতর্ক হয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। তাঁর…

ByByNews Desk Apr 6, 2026

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top