নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ মার্চ: উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা মন্ডলের গঙ্গানগর গ্রামে গোমাতা ও ট্যাক্টার পূজন এবং কিষান চৌপাল অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন কিষান মোর্চার প্রদেশ সভাপতি শ্রী প্রদীপ বরণ রায় এবং বাগবাসার জনপ্রিয় বিধায়ক শ্রী যাদব লাল নাথ, কিষান মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক বীরেন্দ্র চন্দ্র দাস, কিষাণ মোর্চার উত্তর জেলা সভাপতি বৃন্দাবন নাথ, সাধারণ সম্পাদক বিকাশ নাথ এবং বাগবা সা মন্ডলের সাধারণ সম্পাদক অজিত দাস, বিশিষ্ট সমাজসেবী রাজেশ্বর দাস প্রমুখ।
এদিনের সভায় সভাপতিত্ব করেন বাগবাসা মণ্ডল কিষান মোর্চা সভাপতি শ্রী নিত্যানন্দ দাস মহাশয়। প্রধান অতিথির বক্তব্যে কিষান মোর্চার প্রদেশ সভাপতি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কৃষি নীতির বিস্তারিত আলোচনা করেন তিনি বলেন স্বাধীনতার পর থেকে গত ১০ বছরে ভারতের কৃষক সত্যিকারের অর্থে ভাল আছেন।
ত্রিপুরার কৃষক শুধু কিষান সম্মান নিধির ১৬টি কিস্তির মাধ্যমে ৬৫০ কোটি টাকা পেয়েছেন। সরকারের কাছে সহায়ক মূল্যে ধান বিক্রি করে এখন পর্যন্ত রাজ্যের কৃষক প্রায় ২০০ কোটি টাকার মতো অধিক মূল্য পেয়েছেন। তিনি আরও বলেন বিগত ৩৫ বৎসরের সরকারের আমলে ত্রিপুরার কৃষক ৩৫ পয়সা ও পাননি তাদের দুই একজন নেতা এখন কৃষকের জন্য কুমিরের মত কান্না করছেন। এই চৌপাল সভায় গ্রামের মাতৃ শক্তি এবং জনসাধারণের উপস্থিতি ছিল লক্ষণীয়। সভা শেষে ঘর ঘর অভিযান এ মাননীয় রাজ্য সভাপতি গ্রামের কয়েকটি লাভার্থী বাড়ির সাথে মত বিনিময় করেন।

