News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২২ এবং ২৩ ফেব্রুয়ারি গুজরাট ও উত্তরপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী
Image

২২ এবং ২৩ ফেব্রুয়ারি গুজরাট ও উত্তরপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২২ এবং ২৩ ফেব্রুয়ারি গুজরাট ও উত্তরপ্রদেশ সফরে যাবেন। এই সফরকালে প্রধানমন্ত্রী গুজরাটে ৪৮ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করবেন। সেইসঙ্গে তিনি কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রী বারাণসী এবং এর আশেপাশের এলাকার জন্য ১৩ হাজার কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। গুজরাট সম্পর্কিত উন্নয়ন প্রকল্পগুলি রাজ্যের রাস্তা, রেল, শক্তি, স্বাস্থ্য, ইন্টারনেট সংযোগ, নগর উন্নয়ন, জল সরবরাহ এবং পর্যটন সহ সেক্টরগুলিতে ব্যাপক উৎসাহ দেবে।

প্রধানমন্ত্রী গুজরাটের কাকরাপার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুটি নতুন চাপযুক্ত ভারী জলের চুল্লি, কেএপিএস-থ্রি এবং কেএপিএস-৪ জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী ভাদোদরা মুম্বই এক্সপ্রেসওয়ে এবং ভারত নেট ফেজ ২ প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশগুলি দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করবেন। বারাণসী এবং আশেপাশের অঞ্চলগুলির সঙ্গে সম্পর্কিত উন্নয়ন প্রকল্পগুলি এই অঞ্চলের রাস্তা, শিল্প, পর্যটন, টেক্সটাইল, স্বাস্থ্য অনেক উপকার করবে। প্রধানমন্ত্রী সাধক গুরু রবিদাসের জন্মস্থানে পুজো দিয়ে দর্শন করবেন। বিএইচইউ-এর স্বাধীনতা অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তিনি অংশ নেবেন।

Releated Posts

পারস্য উপসাগরে ১৬টি ভারতীয় জাহাজে ৪৩৩ নাবিক, পরিস্থিতির উপর নজর সরকারের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও পারস্য উপসাগরে এখনও ১৬টি ভারতীয় পতাকাবাহী জাহাজে মোট ৪৩৩ জন…

ByByNews Desk Apr 6, 2026

ভারত-জাপান বিজ্ঞান সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম স্তম্ভ: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি/টোকিও, ৬ এপ্রিল(আইএএনএস): ভারত ও জাপানের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ—এমনটাই মন্তব্য করলেন…

ByByNews Desk Apr 6, 2026

কংগ্রেসের কাছে ক্ষমতাই বড়, জাতীয় স্বার্থ নয়: অসমে তীব্র আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করলেন, দলটি ক্ষমতার জন্য “তোষণ রাজনীতি”…

ByByNews Desk Apr 6, 2026

বিজেপির ‘জাতি প্রথম’, কংগ্রেসের ‘পরিবারই প্রথম’—অসমে আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে বংশানুক্রমিক রাজনীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের হোজাইয়ে এক…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top