প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন

হ্যামিলটন, ১৭ ফেব্রুয়ারি(হি.স.): নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন মেরুদণ্ডে ‘স্ট্রেস ফ্র্যাকচার’চোটের জন্য প্রায় এক বছর মাঠের বাইরে চলে গেলেন। মাউন্ট মঙ্গানুইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের পর ব্যথা অনুভব করেন জেমিসন।

ব্যথার জন্য হ্যামিল্টনে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি তিনি। কারণ স্ক্যানে তাঁর চোট ধরা পড়ে। গত বছর মেরুদণ্ডে যেখানে চোট পেয়ে অস্ত্রোপচার করিয়েছিলেন এবার চোট একই জায়গায় হলেও আঘাতটি নতুন। তবে এবার আর অস্ত্রোপচার করাবেন না এই পেসার।

নিজের চোট নিয়ে বিবৃতিতে জেমিসন বলেছেন, ‘সামনের দিনগুলো আমার জন্য ভীষণ চ্যালেঞ্জের। ক্রিকেটারের জীবনে চোট একটা অংশ, সেটা আমি জানি। আশা করি খেলার জন্য সামনে আরও অনেক দিন পরে আছে।’