আগরতলা, ১৬ ফেব্রুয়ারি: রাস্তার পাশে থেকে এক ভবঘুরের মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সকালে আগরতলা মিলন চক্র এলাকায় ওই মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। কিন্তু এখন পর্যন্ত নাম পরিচয় জানা যায়নি ওই ব্যক্তির বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন,আজ সকালে পথচলতি মানুষ রাস্তার পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পায়। সাথে সাথে তাঁরা পুলিশকে খবর পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। কিন্তু এখন পর্যন্ত মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায়নি। আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে তদন্ত শুরু করেছে।

