আমেরিকা, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ফুটবল জাদুকর মেসির আর্জেন্টিনা ২০০৮ এর পর আবার আসন্ন প্যারিস অলিম্পিকে অংশ নিতে চলেছে। আর্জেন্টিনার এই সাফল্যে দারুণ খুশি মেসি। মেসির অনুজরা রবিবার রাতে রোমাঞ্চ ছড়িয়ে জায়গা করে নিয়েছে প্যারিস অলিম্পিকে। কীভাবে চুপ থাকবেন মেসি। পারেননি। ইনস্টাগ্রামে নিজের খুশি প্রকাশ করেছেন। স্বল্পভাষী মেসি শুধু লিখেছেন ‘ভামোস’। যার অর্থ ‘এগিয়ে চলো’।
এই এগিয়ে চলার পথে মেসিকে চান তাঁর বন্ধু ও দলটির কোচ হাভিয়ের মাসচেরানো। আর দলের অধিনায়ক থিয়াগো বলছেন ‘মেসিকে পেলে বিষয়টা স্বপ্নের মতো হবে।’

