বিধ্বংসী ও ভয়াবহ দাবানলে জ্বলছে চিলি, প্রাণহানির সংখ্যা বেড়ে ১২২

সান্তিয়াগো, ৬ ফেব্রুয়ারি (হি.স.): বিধ্বংসী দাবানলে জ্বলে-পুড়ে যাচ্ছে চিলির জঙ্গল, চিলির দাবানলে এখনও পর্যন্ত ১২২ জন মারা গিয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন নেভাতে হেলিকপ্টার এবং বহু দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, ১৬০০টি বাড়ি ইতিমধ্যেই ধ্বংস হয়েছে।

মধ্য চিলির শান্ত সৈকত শহর ভিনিয়া দেল মার। এখানকার বিখ্যাত মিউজিক ফেস্টিভ্যালের সময় ছাড়াও সারা বছরই পর্যটকের আনাগোনা লেগে থাকে। সম্প্রতি চিলির সেই শান্ত শহর জ্বলছে দাবানলে। চিলিতে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২২। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ধ্বংস হয়েছে প্রায় অসংখ্য বাড়ি। উপদ্রুত এলাকা থেকে সরানো হয়েছে মানুষজনকে।