২০১৮ সালে পৃষ্ঠা প্রমুখদের নেতৃত্বে ত্রিপুরায় পরিবর্তন সম্ভব হয়েছিল : সুবল ভৌমিক

আগরতলা, ৬ জানুয়ারি: ২০১৮ সালে পৃষ্ঠা প্রমুখদের নেতৃত্বে ত্রিপুরায় পরিবর্তন সম্ভব হয়েছিল। তাই পৃষ্ঠা প্রমুখদের নির্বাচনের দিক থেকে পৃষ্ঠা প্রমুখদের গুরুত্ব রয়েছে। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত বৈঠকে একথা বলেন সুবল ভৌমিক।

এদিন তিনি বলেন, আজ পৃষ্ঠা প্রমুখদের একত্রিত করে সাংগঠনিক কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে গত ৭ জানুয়ারি তিনজনের একটি কমিটি গঠিত হয়েছে। আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে পৃষ্ঠা প্রমুখদের নিয়ে বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।

তাঁর কথায়, আগামীদিনে রাজ্যের প্রত্যেক জেলায় পৃষ্ঠা প্রমুখদের নিয়ে বৈঠকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত করা হবে।