৮ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

আগরতলা, ৬ ফেব্রুয়ারি: আমবাসা রেল স্টেশনে অভিযান চালিয়ে সাড়ে আট কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে আমবাসা থানার পুলিশ। সাথে বহিঃরাজ্যের দুই নেশাকারবারিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জনৈক রেল পুলিশ।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ আমবাসা রেলস্টেশনে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন দুইজনকে আটক করে পুলিশ। তাদেরকে তল্লাশি চালিয়ে দুইটি ব্যাগে মোট সাড়ে ৮ কেজি প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়েছে। সাথে বিহারের বাসিন্দা শিবম কুমার ও অক্ষয় কুমারকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়েছে।