News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের চুড়াইবাড়িতে ২০ লক্ষা‌ধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ বা‌জেয়াপ্ত, গ্রেফতার এক
Image

করিমগঞ্জের চুড়াইবাড়িতে ২০ লক্ষা‌ধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ বা‌জেয়াপ্ত, গ্রেফতার এক

বাজারিছড়া (অসম), ৪ ফেব্রুয়ারি (হি.স.) : গুয়াহা‌টি থে‌কে ত্রিপুরায় পাচা‌রের প‌থে করিমগঞ্জ জেলার (অসম) অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন চুড়াইবা‌ড়ি ওয়াচ পোস্ট পু‌লি‌শের হা‌তে ধরা পড়েছে প্রায় ২০ লক্ষা‌ধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ। নিষিদ্ধ নেশার কফ সিরাপ পাচারের অভিযোগে গা‌ড়ি চাল‌ককে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

পু‌লি‌শ ওয়াচ পোস্টের ইনচার্জ প্রণব মি‌লি জানান, আজ র‌বিবার সকা‌লে এএস ইউপি ২১ ‌সিএন ৭৬৫৬ নম্ব‌রের শীতবস্ত্র বোঝাই বেসরকা‌রি ট্রান্স‌পোর্ট সংস্থা মা অন্নপূর্ণা নামের একটি ক‌ন্টেইনার (পণ্যবাহী লরি) চু্ড়াইবা‌ড়ি‌ পু‌লিশ চেক গে‌টে আসে। লরিতে রুটিন তালা‌শি চালিয়ে কর্তব্যরত পু‌লিশের দল বি‌ভিন্ন শীত ব‌স্ত্রের আড়াল থে‌কে ১২ কার্টু‌নে এক হাজার ২০০ শিশি নেশার কফ সিরাপ এসকাফ উদ্ধার করেন। উদ্ধারকৃত কফ সিরাপগুলির কা‌লোবাজারে মুল্য কমপক্ষে ২০ লক্ষা‌ধিক টাকা হ‌বে।

নিষিদ্ধ কফ সিরাপ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে উত্তরপ্রদেশের বাসিন্দা কনটেইনার চালক গুলফাম আলিকে। পুলিশ অফিসার মিলি জানান, ধৃত গুলফামের বিরুদ্ধে সুনি‌র্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনা সম্পর্কে তদন্ত শুরু ক‌রে‌ছে পুলিশ।

Releated Posts

প্রাণঘাতী হামলার পর দুই ‘দুর্বৃত্ত’ হাতি ধরা পড়ায় প্রশংসা অরুণাচল মুখ্যমন্ত্রীর

ইটানগর, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে একাধিক প্রাণঘাতী হামলার জন্য দায়ী দুই ‘দুর্বৃত্ত’ হাতিকে সফলভাবে বশে এনে ধরার ঘটনায়…

ByByNews Desk Apr 6, 2026

স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, পাল্টা আক্রমণে হিমন্ত

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): আসন্ন নির্বাচনের আগে নিজের স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 6, 2026

অরুণাচলের সরকারি চুক্তি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে সরকারি নির্মাণকাজের চুক্তি বণ্টনে অনিয়মের অভিযোগে, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-র পরিবারের সদস্যদের যোগসূত্র রয়েছে…

ByByNews Desk Apr 6, 2026

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top