ধর্মনগর লিটিল হার্টস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ ফেব্রুয়ারি: রবিবার ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশন মাঠে লিটিল হার্টস স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়া বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা।

সকাল ৯ ঘটিকায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠানের সূচনা করেন লিটিল হার্টস স্কুলের এডভাইজর ডক্টর, রজত কান্তি ভট্টাচার্যী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটর দেবযানী ভট্টাচার্যী, ইভেন্ট অর্গানাইজর দেবাশীষ নাথ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক- অভিভাবিকা এবং ছাত্র-ছাত্রী। ছাত্র-ছাত্রীদের বয়সের স্তর অনুসারে প্রতিযোগিতাটি বিভিন্ন ইভেন্টে সম্পন্ন হয়।

 বিভিন্ন ইভেন্টের মধ্যে রয়েছে বিভিন্ন বিভাগের জন্য  পৃথক পৃথক রেইস, বল থ্রো, মিউজিকাল বল পাসিং, বিস্কুট রেইস, গ্লাস পেরামিড ,রিভার্স রাইটিং, সেক রেইস সহ বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতা শেষে প্রতি বিভাগের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়।