News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিজ বিধানসভা এলাকার উন্নয়নমূলক কাজের গুণগতমান পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া 
Image

নিজ বিধানসভা এলাকার উন্নয়নমূলক কাজের গুণগতমান পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া 

নিজস্ব প্রতিনিধি, জোলাইবাড়ী, ৩১ ডিসেম্বর: 

কোয়াইফাং এডিসি ভিলেজের রাস্তার নির্মান কাজের গুনগতমানের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। 

 উন্নয়নমূলক কর্মসূচীতে কোনোপ্রকার দুর্নীতিকে প্রশ্রয় দেননা মন্ত্রী।    মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার নিজ বিধানসভায় উন্নয়নমূলক কর্মসূচীর মধ্যে কোয়াইফাং শ্রীকান্তবাড়ী এডিসি ভিলেজের শ্রীকান্তবাড়ী থেকে কায়ারাম পাড়া ভায়া কষ্টরায় পাড়ার লোকজনদের যাতায়তের সুবিধার্থে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা নির্মানের কাজ শুরু করা হয়।  এই কাজের শুরুতে কাজের গুনগতমান নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে কাজের চিত্র ফুটে উঠাতে বিষয়টি মন্ত্রীর নজরে আসে।  

 আজ নিজ বিধানসভা কেন্দ্রের উন্নয়ন প্রকল্পে  রাস্তার নির্মানের কাজ পরিদর্শনে ছুটে যান মন্ত্রী।  সেখানে গিয়ে কাজের গুনগতমান যাচাই করেন ও কাজটি নিম্নমানের হবার কারনে তিনি ক্ষোভ প্রকাশ করেন।  

মন্ত্রী বলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। এই কাজের গুনগতমান নিয়ে ঠিকেদারের কাছে জানতে চাইলে তিনি মন্ত্রীর নিকট ক্ষমা প্রার্থনা করে জানান তিনি বিগত কিছুদিন অসুস্থতার জন্য কাজটি পরিদর্শন করতে পারেননি।  অপর একজনকে কাজের দায়িত্ব দেওয়াতে কাজের গুনগতমান নিম্নমানের হয়েছে। 

 ঠিকেদার জানান আগামীকাল থেকে তিনি কাজের গুনগতমান বজায় রেখে  রাস্তাটি নির্মান করে দেবেন।  মন্ত্রীর আজকের এই পরিদর্শনে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমঃ, ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ সহ অন্যান্যরা।   

Releated Posts

সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুরে লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পদের ক্ষতি

আগরতলা, ১০ এপ্রিল: সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।…

ByByReshmi Debnath Apr 10, 2026

ছামনুতে কংগ্রেসের সভা, সিপিএম ছেড়ে ১২ ভোটারের যোগদান

আগরতলা, ১০ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্য লাল চাকমার সমর্থনে আজ ছামনু লালছড়া বাজারে একটি…

ByByReshmi Debnath Apr 10, 2026

প্রচারের শেষ দিনে ভাংমুনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল: আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের সরব প্রচারের শেষ দিনে আজ উত্তর ত্রিপুরা জেলার ভাংমুনে…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

এডিসি নির্বাচনের আগে কড়া নিরাপত্তা বলয়, মোতায়েন ২৪ কোম্পানি সিআরপিএফ

আগরতলা, ১০ এপ্রিল: এডিসি নির্বাচনের দিন সার্বিক নিরাপত্তার স্বার্থে বারো হাজার সিভিল পুলিশ এবং টিএসআর নিয়োজিত থাকবে। পাশাপাশি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top