News Flash

  • Home
  • দেশ
  • ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন দেশজুড়ে দীপাবলি পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
Image

২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন দেশজুড়ে দীপাবলি পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

অযোধ্যা, ৩০ ডিসেম্বর (হি.স.): আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের মেগা উদ্বোধন। ওই দিন অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে । গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করছে তার জন্য। রাম তীর্থের এই বিরাট অনুষ্ঠান ঘিরে দেশজুড়ে উন্মাদনা এখন তুঙ্গে। আর সেই বিশেষ দিন গোটা দেশ দীপাবলির আলোতে সেজে উঠুক, এমনটাই চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার রাম জন্মভূমি থেকে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ২২ জানুয়ারি দীপাবলি পালন করুন। প্রধানমন্ত্রী বলেন, ২২ জানুয়ারি যখন অযোধ্যায় ভগবান রামলালা বিরাজ করবেন, তখন আপনারাও নিজেদের ঘরে ঘরে শ্রীরাম জ্যোতি প্রজ্বলন করুন। দীপাবলি পালন করুন। ২২ জানুয়ারি সন্ধ্যেয় যেন গোটা দেশ আলোয় ঝলমল করে।

রাম মন্দির উদ্বোধনের আগে গোটা শহরে এখন সাজো সাজো রব। ঢেলে সাজানো হয়েছে অযোধ্যা শহরকে। শনিবার প্রধানমন্ত্রীর হাত ধরেই এই নবরূপে সজ্জিত রেল স্টেশন ও আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন অযোধ্যায় মেগা রোড শো করেন। পুষ্প বৃষ্টি করে শ্রীরাম জয়ধ্বনিতে তাঁকে স্বাগত জানান অযোধ্যার মানুষ। তিনি একে একে উদ্বোধন করেন অযোধ্যার নবনির্মিত মহর্ষি বাল্মীকি এয়ারপোর্ট ও অযোধ্যা ধাম স্টেশনের নয়া ভবন এবং একাধিক অমৃত ভারত ও বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ।

Releated Posts

বিশ্ব হোমিওপ্যাথি দিবসে আয়ুষ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী, ‘বিকশিত ভারত’ লক্ষ্যে ভূমিকার কথা উল্লেখ

নতুন দিল্লি, ১০ এপ্রিল (আইএএনএস): বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় হোমিওপ্যাথির ভূমিকা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ইস্তেহার প্রকাশ করল বিজেপি, অনুপ্রবেশ রোধ, স্বচ্ছ নিয়োগ ও নারী ক্ষমতায়নকে অগ্রাধিকার

কলকাতা, ১০ এপ্রিল (আইএএনএস): আসন্ন দুই দফার বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি আজ তাদের নির্বাচনী ইস্তেহার ‘সংকল্প…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

উন্নত কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে সম্পর্ক জোরদার করল ভারত ও মরিশাস

পোর্ট লুইস/নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): মরিশাস সফরে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে ভারতের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

বেঙ্গল পিডিএস কেলেঙ্কারি: রাজ্যের ১২ জায়গায় একযোগে ইডি-র তল্লাশি অভিযান

কলকাতা, ১০ এপ্রিল (আইএএনএস): রেশন বণ্টন দুর্নীতি (পিডিএস কেলেঙ্কারি) মামলায় শুক্রবার সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে একযোগে তল্লাশি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top