News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি-সহ উত্তর ভারত কাঁপছে শীতে, ঘন কুয়াশায় প্রভাবিত রেল ও বিমান পরিষেবা
Image

দিল্লি-সহ উত্তর ভারত কাঁপছে শীতে, ঘন কুয়াশায় প্রভাবিত রেল ও বিমান পরিষেবা

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): দিল্লি-সহ গোটা উত্তর ভারতজুড়ে কনকনে শীতের দাপট বজায় রয়েছে। ঠান্ডার মধ্যে ঘন কুয়াশার কারণে শুক্রবারও প্রভাবিত হয়েছে স্বাভাবিক জনজীবন। ঘন কুয়াশা এবং কম দৃশ্যমানতার কারণে দিল্লি থেকে আসা এবং ছেড়ে যাওয়া অনেক ট্রেন বিলম্বিত হয়েছে, বেশ কিছু ট্রেন বাতিলও করা হয়েছে। ঘন কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দরে উড়ান পরিষেবাও প্রভাবিত হয়েছে এদিন।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী আরও কিছু দিন এমনই কুয়াশা থাকবে দিল্লি-সহ উত্তর ভারতজুড়ে। আবহাওয়া দফতর পূর্বাভাসে এটাও জানিয়েছে যে, আগামী রবিবার পর্যন্ত পঞ্জাবের বিভিন্ন অংশে ঘন কুয়াশা বজায় থাকবে। এছাড়াও হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তর প্রদেশের কিছু অংশে দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশা। শুক্রবার সকালেও ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল চন্ডীগড়, ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল উত্তর প্রদেশের গোরক্ষপুর স্টেশন। এদিকে, দিল্লিতে প্রবল ঠান্ডা ও ঘন কুয়াশার মধ্যেই আসন্ন প্রজাতন্ত্র দিবসের মহড়া চলতে থাকে।

Releated Posts

 ‘সম্মানের ভয়ে’ নাবালিকাকে খুন, গোপনে গয়ায় দেহ দাহ—গ্রেফতার ২

রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ‘সামাজিক লজ্জা’ ঢাকতে নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ঝাড়খণ্ডে। রাঁচি পুলিশের তদন্তে জানা গেছে,…

ByByNews Desk Apr 6, 2026

প্রতিষ্ঠা দিবসে ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা কেন্দ্রীয় মন্ত্রীদের, জনসংঘ থেকে বিশ্বমঞ্চে বিজেপির উত্থান স্মরণ

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা।…

ByByNews Desk Apr 6, 2026

আসন্ন বিধানসভা ভোটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও বাম শিবির

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): এ মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে দেশের একসময়ের…

ByByNews Desk Apr 6, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top