News Flash

  • Home
  • প্রধান খবর
  • সেজে উঠেছে রামনগরী; প্রধানমন্ত্রীর অপেক্ষায় অযোধ্যা, উদ্বোধনের প্রতীক্ষায় নানা প্রকল্প
Image

সেজে উঠেছে রামনগরী; প্রধানমন্ত্রীর অপেক্ষায় অযোধ্যা, উদ্বোধনের প্রতীক্ষায় নানা প্রকল্প

অযোধ্যা, ২৯ ডিসেম্বর (হি.স.): নতুন রূপে সেজে উঠেছে রামনগরী অযোধ্যা। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর প্রতীক্ষার প্রহর গুনছেন অযোধ্যার বাসিন্দারা। ৩০ ডিসেম্বর, শনিবার অযোধ্যায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অযোধ্যায় নাগরিক সুবিধার পুনর্গঠন ও বিশ্বমানের পরিকাঠামো উন্নয়নের জন্য ১১ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, উৎসর্গ এবং শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও অযোধ্যা বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী; অযোধ্যাধাম জংশন রেলওয়ে স্টেশনের উদ্বোধন করবেন মোদী।

প্রধানমন্ত্রী ৬টি নতুন বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করবেন। এছাড়াও আসন্ন শ্রী রাম মন্দিরে উপলব্ধতা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী অযোধ্যায় ৪টি নতুন পুনর্নির্মিত, প্রশস্ত এবং সুন্দর রাস্তার উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ২,১৮০ কোটি টাকারও বেশি ব্যয়ে অযোধ্যায় একটি গ্রিনফিল্ড টাউনশিপের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এখানেই প্রধানমন্ত্রী অযোধ্যা থেকেই উত্তর প্রদেশ জুড়ে ৪,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।
৩০ ডিসেম্বর বেলা ১১.১৫ মিনিট নাগাদ, প্রধানমন্ত্রী মোদী অযোধ্যা রেলওয়ে স্টেশনের উদ্বোধন করবেন এবং নতুন অমৃত ভারত ট্রেন ও বন্দে ভারত ট্রেনের যাত্রার শুভসূচনা করবেন। এছাড়াও তিনি আরও কয়েকটি রেল প্রকল্প দেশকে উৎসর্গ করবেন। দুপুর ১২.১৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী নবনির্মিত অযোধ্যা বিমানবন্দরের উদ্বোধন করবেন। দুপুর একটা নাগাদ প্রধানমন্ত্রী একটি জনসমাবেশে অংশ নেবেন, যেখানে তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আরও অনেক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।

Releated Posts

পারস্য উপসাগরে ১৬টি ভারতীয় জাহাজে ৪৩৩ নাবিক, পরিস্থিতির উপর নজর সরকারের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও পারস্য উপসাগরে এখনও ১৬টি ভারতীয় পতাকাবাহী জাহাজে মোট ৪৩৩ জন…

ByByNews Desk Apr 6, 2026

ভারত-জাপান বিজ্ঞান সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম স্তম্ভ: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি/টোকিও, ৬ এপ্রিল(আইএএনএস): ভারত ও জাপানের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ—এমনটাই মন্তব্য করলেন…

ByByNews Desk Apr 6, 2026

কংগ্রেসের কাছে ক্ষমতাই বড়, জাতীয় স্বার্থ নয়: অসমে তীব্র আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করলেন, দলটি ক্ষমতার জন্য “তোষণ রাজনীতি”…

ByByNews Desk Apr 6, 2026

বিজেপির ‘জাতি প্রথম’, কংগ্রেসের ‘পরিবারই প্রথম’—অসমে আক্রমণ মোদীর

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেসের বিরুদ্ধে বংশানুক্রমিক রাজনীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসমের হোজাইয়ে এক…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top