চড়িলাম, ২৫ ডিসেম্বর : মাত্রাতিরিক্ত গতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে এক বাইক আরোহী। পাশাপাশি সোমবার বিকালে অপর স্থানে যান দুর্ঘটনায় আহত হয় দুইজন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোমবার বিকালে দুটি স্থানে যান দুর্ঘটনায় আহত হয় তিনজন। বিশালগড় বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় অপর যান দুর্ঘটনাটি ঘটে ব্রজপুর প্লাস্টিক ফ্যাক্টরির সন্নিকটে। প্রথমে দুর্ঘটনাটি ঘটে ব্রজপুরে। বালি বোঝাই ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয় বাইক চালক। সোমবার দুপুরে টি আর ০১ এম ১৮৫৭ নাম্বারের বালি বোঝাই ট্রাক বিশালগড়ে উদ্দেশ্যে যাওয়ার পথে ঠিক অপর দিক থেকে টি আর ০৭ বি ৭৪১১ নাম্বারের একটি বাইক নিয়ে প্রসেনজিৎ দাস(১৯) বিশালগড় থেকে বজ্রপুরের উদ্দেশ্যে দ্রুত গতিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ট্রাক গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইকটি সম্পূন্ন ট্রাকের নিচে চলে যায় সঙ্গে সঙ্গে রাস্তার পাশে ছিটকে পড়ে যায় প্রসেনজিৎ দাস। প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে আহত যুবকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য খবর দেয় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে। অগ্নিনির্বাপক দপ্তরে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনায় আহত প্রসেনজিৎ দাসকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ এর অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে দেয়।
অপরদিকে বিশালগড় বিদ্যুৎ অফিস সংলগ্ন বাইপাসে টি আর ০১ এ টি ০৫৯৯ নম্বরের একটি আই টেন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। গাড়িতে ছিলেন স্বামী-স্ত্রী।প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে দুর্ঘটনাস্থলে। খবর দেওয়া হয় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে আহত স্বামী-স্ত্রী দুজনকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহত স্বামী-স্ত্রীর মধ্যে আশঙ্কা জনক অবস্থায় অপর্ণা ভট্টাচার্যী(৫৫) কে জিবিপি হাসপাতালে রেফার করে।স্বামী নিজে গাড়ি চালিয়ে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে ঘটে বিপত্তি । আহত চালক শান্তি রঞ্জন ভট্টাচার্যী (৬৫) তার বাড়ি আগরতলা, জগৎপুর কালিবাড়ি এলাকায়। বর্তমানে স্বামী-স্ত্রী দুজনের আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসা চলছে জিবিপি হাসপাতালে।

