রেল লাইনের মর্মান্তিক মৃত্যু এক ব্যক্তির

আগরতলা, ২১ ডিসেম্বর : আবারো রেল লাইনে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ৮৫ বছর বয়সী প্রৌঢ়ের। ওই ঘটনায় তেলিয়ামুড়ার লাখাই বাড়ি এলাকায় চাঞ্চল্য ছাড়িয়েছে।

জনৈক পুলিশ অধিকারীর জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল আনুমানিক নয়টা থেকে সাড়ে নয়টা নাগাদ স্থানীয়দের থেকে খবরের মাধ্যমে আসে লাখাই বাড়ি এলাকায় দয়াল কৃষ্ণ জমাতিয়া নামে ৮৫ বছরের এক বৃদ্ধের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে গিয়েছেন। ময়নাতদন্ত পর মৃতদেহ পরিবার-পরিজনদের হাতে দেহ তুলে দেওয়া হয় বলে জানা গেছে।

গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে যদিও মৃত ব্যাক্তির ছেলের দাবি, মৃত ব্যাক্তি প্রায় সময়ই অসুস্থ ছিলেন এবং মানসিক বিকারগ্রস্ত ছিলেন।