News Flash

  • Home
  • দিনের খবর
  • মোদীকে চিঠি দিয়ে শুভেন্দু জানালেন কেন বকেয়া টাকা দেওয়া উচিত নয়
Image

মোদীকে চিঠি দিয়ে শুভেন্দু জানালেন কেন বকেয়া টাকা দেওয়া উচিত নয়

কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.) : দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা করার আগেই শুভেন্দু অধিকারীর চিঠি গেল মোদীর কাছে। সকাল ১১টা থেকে প্রধানমন্ত্রীর দফতরে মোদী-মমতার সাক্ষাৎ। সেই বৈঠকে কথা হওয়ার কথা বাংলার বিভিন্ন প্রাপ্য টাকা নিয়ে। তার আগে মোদীকে চিঠি দিয়ে শুভেন্দু জানালেন কেন এই টাকা দেওয়া উচিত নয়।

সকাল ১০টা বেজে ৩২ মিনিটে ওই চিঠি পাঠানোর খবর এক্স হ্যান্ডলে প্রকাশ করেন শুভেন্দু। বাংলার বিধানসভার বিরোধী দলনেতা সেই পোস্টে লিখেছেন, ‘‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে একটি চিঠি লিখে জানিয়েছি, কী ভাবে বাংলায় একের পর এক দুর্নীতিতে কেন্দ্রীয় প্রকল্প থেকে হাজার হাজার টাকা হাতানো হয়েছে।’’

মোদীকে লেখা সেই চিঠির ছবিও এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন বিজেপি বিধায়ক। সেই সঙ্গে লিখেছেন, ‘‘দুর্নীতিতে ডুবে থাকা বাংলায় মানুষের জন্য বরাদ্দ কেন্দ্রীয় প্রকল্পের টাকা মানুষের হাতেই পৌঁছয় না। দুর্নীতির জন্যই টাকা পেয়েও বঞ্চিত থাকেন তাঁরা।’’

পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজের টাকা থেকে শুরু করে বাংলার বাড়ি, গ্রামীণ সড়ক যোজনা-সহ একাধিক খাতে কেন্দ্রের কাছে প্রাপ্য টাকা চাইতেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আগেই জানিয়েছিলেন মমতা।

Releated Posts

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

১০ এপ্রিল রাজ্যসভায় শপথ নিতে পারেন নীতীশ কুমার, ১৩ এপ্রিলের পর মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার সম্ভাবনা

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আগামী ১০ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পারেন বলে মুখ্যমন্ত্রীর…

ByByNews Desk Apr 2, 2026

কলকাতায় ইডির তল্লাশি, তোলাবাজি মামলায় একাধিক জায়গায় অভিযান

কলকাতা, ১ এপ্রিল(আইএএনএস): তোলাবাজি সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় শহরের একাধিক জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকাল…

ByByNews Desk Apr 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top