News Flash

  • Home
  • দিনের খবর
  • অবশেষে সাফল্য পেল পুলিশ, সুখদেব গোগামেড়ি খুনে অভিযুক্ত তিন শুটার গ্রেফতার
Image

অবশেষে সাফল্য পেল পুলিশ, সুখদেব গোগামেড়ি খুনে অভিযুক্ত তিন শুটার গ্রেফতার

চন্ডীগড়, ১০ ডিসেম্বর (হি.স.): হরিয়ানার চণ্ডীগড় থেকে গ্রেফতার করা হল রাষ্ট্রীয় রাজপুত করণী সেনা প্রধান সুখদবে সিং গোগামেডির খুনে অভিযুক্ত তিন শুটারকে। দিল্লি এবং রাজস্থান পুলিশের যৌথ দল গোপন সূত্রে খবর পেয়ে চণ্ডীগড়ে তল্লাশি অভিযানে গিয়েছিল। সেখান থেকেই শনিবার গভীর রাতে তিন শুটারকে গ্রেফতার করেছে তারা। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা হল রোহিত রাঠৌর, নিতিন ফৌজি এবং উধম সিং। তবে এই খুনের ঘটনায় উধমের ঠিক কী ভূমিকা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

এই নিয়ে এই ঘটনায় মোট চার জনকে গ্রেফতার করল পুলিশ। রামবীর জাঠ নামে এক ব্যক্তিকে আগেই গ্রেফতার করা হয়েছিল। রোহিত এবং নিতিনকে পালাতে সাহায্য করার অভিযোগ উঠেছে রামবীরের বিরুদ্ধে। উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর ঘরে ঢুকে করণী সেনা প্রধানকে গুলি করে হত্যা করা হয়। করণী সেনা প্রধানের খুনের পর পরই লরেন্স বিষ্ণোই গ্যাং ঘনিষ্ঠ রোহিত গোদারা নামে এক গ্যাংস্টার এই খুনের দায় স্বীকার করে। পুলিশ জানিয়েছে, গোদারা ঘনিষ্ঠ বীরেন্দ্র তৌহান এবং দানারামের ইশারাতেই গোগামেড়িকে গুলি করে খুন করা হয়েছে।

Releated Posts

 ‘সম্মানের ভয়ে’ নাবালিকাকে খুন, গোপনে গয়ায় দেহ দাহ—গ্রেফতার ২

রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ‘সামাজিক লজ্জা’ ঢাকতে নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ঝাড়খণ্ডে। রাঁচি পুলিশের তদন্তে জানা গেছে,…

ByByNews Desk Apr 6, 2026

প্রতিষ্ঠা দিবসে ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা কেন্দ্রীয় মন্ত্রীদের, জনসংঘ থেকে বিশ্বমঞ্চে বিজেপির উত্থান স্মরণ

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা।…

ByByNews Desk Apr 6, 2026

আসন্ন বিধানসভা ভোটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও বাম শিবির

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): এ মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে দেশের একসময়ের…

ByByNews Desk Apr 6, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top