News Flash

  • Home
  • খেলা
  • রূপকের বিরুদ্ধে বাস্কেটবল সংস্থা থেকে এফআইআর, ফেডারেশন বৈঠকে যাচ্ছে কাল।
Image

রূপকের বিরুদ্ধে বাস্কেটবল সংস্থা থেকে এফআইআর, ফেডারেশন বৈঠকে যাচ্ছে কাল।

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।। এবার বাস্কেটবল অ্যাসোসিয়েশন। ক্রীড়া ক্ষেত্রে বিতর্কিত নাম রূপক দেবরায়ের বিরুদ্ধে তাঁরাও একরাশ ক্ষোভ উগরে দিলেন আজ, সোমবার সাংবাদিক সম্মেলনে। একই প্রকৃতির অভিযোগ, জাতীয় বাস্কেটবল আসরে ত্রিপুরার নামে বহি:রাজের খেলোয়ারদের খেলানো আজও অব্যাহত রেখেই চলেছে ত্রিপুরা স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব  রূপক দেব রায়। ‌ সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা বাস্কেটবলের এসোসিয়েশনের সচিব সমীর দাস এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্যভিত্তিক আলোচনা করে এবং রূপক দেবরায়ের বিরুদ্ধে এফআইআর করার কথা উল্লেখ করেন। আগামী ৬ ডিসেম্বর ত্রিপুরা বাস্কেটবলের এসোসিয়েশনের ৩ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল লুধিয়ানায় যাচ্ছে। সেখানে জাতীয় সিনিয়র বাস্কেটবল টুর্নামেন্টে সর্বভারতীয় বাস্কেটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে রূপক দেবরায়ের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন ক্রীড়া সংগঠনের অভিযোগ, থানা পুলিশ এবং আদালতে রূপকের বিষয়ে বর্তমান স্ট্যাটাস সহ সমগ্র বিষয় তুলে ধরে দীর্ঘদিনের ধরে রাজ্যের খেলোয়াড়দের বঞ্চনা থেকে মুক্তির পথ খোঁজা হবে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে সভাপতি সঞ্জয় সাহা ও জয়েন্ট সেক্রেটারি রাজু সাহা ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top