News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অটল বিহারি বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে প্রথমবারের মতো সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন 
Image

অটল বিহারি বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে প্রথমবারের মতো সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন 

আগরতলা, ২৪ নভেম্বর: অটল বিহারি বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারে রাজ্যের চিকিৎসকগণ এই প্রথম ‘ফ্রি কেইস অব ফিবোলা মাইক্রো ভাসকুলার রিকনস্ট্রাকশন অব ম্যান্ডিবল’ অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন।

রীতা ত্রিপুরা (২৬) দক্ষিণ জেলার এক রোগিনী দাঁতের সমস্যায় দীর্ঘ ৬-৭ মাস যাবৎ ভুগছিলেন। তিনি ডান দিকের নিচের চোয়ালে দাঁতের মাড়িতে ব্যাথা সহ ফোলা নিয়ে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালে বর্হিবিভাগে চিকিৎসার জন্য আসেন। চিকিৎসকরা তখন মহিলার দাঁতের রোগ নির্ণয় করার জন্য যাবতীয় প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করেন।

তাতে ওপিজি এক্সরে এবং সিইসিটি পরীক্ষায় রোগিনীর দাঁতের ওডোন্টোজেনিক টিউমার শনাক্ত করেন। তারপর হিস্টোপ্যাথলজি রিপোর্টে বিষয়টি নিশ্চিত হয়ে এই অস্ত্রোপচারের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এক টি মেডিক্যাল টিম গঠন করে।

এই টিমে ছিলেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালের ডেনটিসট্রি ডিপার্টমেন্টের ইনচার্জ হেড অব অফিস ডাঃ কাহামনুক জমাতিয়া, প্লাসটিক সার্জন ডাঃ প্রীতম দাস এবং অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার সেন্টারের হেড অব নেক অঙ্কোসার্জন ডাঃ অম্লান দেববর্মা ও অ্যানেস্থেসিওলজিস্ট ডাঃ মৃণাল দেববর্মা। 

সম্প্রতি রোগিনীকে অটল বিহারী বাজপেয়ী রেজিওন্যাল ক্যান্সার সেন্টারে ভর্তি করা হয় এবং ম্যান্ডিবল রিসেকশন করা হয় এবং ফ্রি ফাইবুলা ফ্ল্যাপ (লেগ এর বোন) মাইক্রোভাসকুলার রিকনস্ট্রাকশন অস্ত্রোপচার করা হয়। 

উল্লেখ্য, এই পদ্ধতিতে এ ধরনের অস্ত্রোপচার রাজ্যে এই প্রথম করা হয়েছে। এরপর রোগিনীকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। পরবর্তী সময় রোগীনির অবস্থা ধীরে ধীরে উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে গত ৬ নভেম্বর ২০২৩ ছুটি দেওয়া হয়েছে। রাজ্যেই চোয়ালের প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় রোগীর আত্মীয় পরিজনেরা অটল বিহারী বাজপেয়ী রেজিওন্যাল ক্যান্সার সেন্টারের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Releated Posts

নববর্ষের আমেজে বাজারে হালখাতা ও ইলিশ, তবে কমেছে ঐতিহ্যবাহী খাতার চাহিদা

আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি, তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ। নববর্ষকে ঘিরে ইতিমধ্যেই বাজারে…

ByByReshmi Debnath Apr 10, 2026

সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুরে লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পদের ক্ষতি

আগরতলা, ১০ এপ্রিল: সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।…

ByByReshmi Debnath Apr 10, 2026

ছামনুতে কংগ্রেসের সভা, সিপিএম ছেড়ে ১২ ভোটারের যোগদান

আগরতলা, ১০ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্য লাল চাকমার সমর্থনে আজ ছামনু লালছড়া বাজারে একটি…

ByByReshmi Debnath Apr 10, 2026

প্রচারের শেষ দিনে ভাংমুনে মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল: আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের সরব প্রচারের শেষ দিনে আজ উত্তর ত্রিপুরা জেলার ভাংমুনে…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top