বিশ্ব উশু প্রতিযোগিতায় তিন পদকজয়ীকে অভিনন্দন মোদীর

নয়াদিল্লি, ২৩ নভেম্বর, (হি.স.): বিশ্ব উশু প্রতিযোগিতায় ভারতের তিন পদকজয়ীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এক্স হ্যাণ্ডেলে ছবি-সহ লিখেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রে সম্প্রতি অনুষ্ঠিত ১৬-তম বিশ্ব উশু চ্যাম্পিয়নশিপে পদক জয়ের জন্য আমি আমাদের উশু চ্যাম্পিয়ন রোশিবিনা দেবী, কুশল কুমার এবং চভিকে অভিনন্দন জানাই। তাঁদের দৃঢ়তা ও দক্ষতা সত্যিই জাতিকে গর্বিত করেছে। আমিও আত্মবিশ্বাসী যে তাঁদের সাফল্য উশুকে ভারতে আরও জনপ্রিয় করে তুলবে। তাঁদের ভবিষ্যৎ প্রচেষ্টার প্রতি রইল আমার শুভকামনা।“