News Flash

Image

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ও স্লিপার ক্লাসের যাত্রী বৃদ্ধি

মালিগাঁও, ১৮ নভেম্বর: জেনারেল এবং স্লিপার ক্লাসের প্রতি যাত্রীদের পছন্দ বৃদ্ধি পাওয়ায় ট্রেনে ভ্রমণকারীদের গতিশীলতায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি চিহ্নিত হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে যাত্রীদের পছন্দের উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। ২০২৩-এর এপ্রিল ও অক্টোবর মাসের মধ্যে প্রায় ৯০.০১ শতাংশ যাত্রী জেনারেল ও স্লিপার ক্লাস নির্বাচন করেছেন, যেখানে এসি ক্লাসে ৯.৮২ শতাংশ এবং প্রথম শ্রেণিতে ০.১৭ শতাংশ যাত্রী ভ্রমণ করেছেন।

বিগত বছরের মোট ৫.৪১ কোটি যাত্রীর তুলনায় বর্তমান বছরে ৫.৬৪ কোটি যাত্রী জেনারেল ও স্লিপার কোচে যাত্রা করেছেন। এর ফলে এই বছরে নন-এসি কোচে অতিরিক্তভাবে ০.২৩ কোটি যাত্রী যাত্রা করেছেন। বিগত বছরের মোট ০.১৫ কোটি যাত্রীর তুলনায় বর্তমান বছরে ০.৬২ কোটি যাত্রী এসি কোচে যাত্রা করেছেন। মোট ০.৩৯ কোটি যাত্রী জেনারেল ও স্লিপার ক্লাসে যাত্রা করেছেন, বিগত বছরের তুলনায় যা ৪.৩৩ শতাংশ বেশি। বর্তমান উৎসবের মরসুমে ভিড় নিয়ন্ত্রণ করতে স্পেশাল ট্রেনগুলিতে ২৭ লক্ষেরও অধিক অতিরিক্ত বার্থ প্রদান করা হয়েছে।
এখানে উল্লেখযোগ্য যে, এই বছর সমগ্র ভারতের ৩৭২ কোটি যাত্রী ভ্রমণ করেছেন, এর মধ্যে নন-এসি ক্লাসে (জেনারেল এবং স্লিপার ক্লাস) ৯৫.৩ শতাংশ যাত্রী এবং এসি ক্লাসে ৪.৭ শতাংশ যাত্রী যাত্রা করেছেন।
প্রাক-কোভিডের দিনের তুলনায় বর্তমানে ভারতীয় রেলওয়ে প্রত্যেক দিন ৫৬২টি অতিরিক্ত ট্রেন চালাচ্ছে। প্রাক-কোভিডের সময় প্রত্যেক দিন ১০,১৮৬টি ট্রেন চালানো হয়েছিল, বর্তমানে এটি ১০,৭৪৮টি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি মেল ও এক্সপ্রেস ট্রেনের বৃদ্ধি ঘটেছে, যা প্রাক-কোভিডের সময়ের ১,৭৬৮ থেকে ২,১২২ পর্যন্ত বৃদ্ধি হয়েছে। এমনকি কোভিডের পরে উপকণ্ঠ অঞ্চল ও শহরগুলিকে সংযুক্ত করতে ৫৬২৬টি সাব-আরবান ট্রেন পরিষেবা কার্যকর করা হয়েছিল, যা এখন বৃদ্ধি পেয়ে ৫৭৭৪টি হয়েছে।
একটি শহরের মধ্যে স্থানীয় যাত্রীদের দৈনিক চাহিদার কথা চিন্তা করে নিত্য যাত্রীদের জন্য ভারতীয় রেলওয়ে ২৮৫২টি ট্রেন চালু করেছে। পূর্বে, প্রাক-কোভিডের সময় এই সংখ্যা ছিল ২৭৯২টি।

Releated Posts

প্রাণঘাতী হামলার পর দুই ‘দুর্বৃত্ত’ হাতি ধরা পড়ায় প্রশংসা অরুণাচল মুখ্যমন্ত্রীর

ইটানগর, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে একাধিক প্রাণঘাতী হামলার জন্য দায়ী দুই ‘দুর্বৃত্ত’ হাতিকে সফলভাবে বশে এনে ধরার ঘটনায়…

ByByNews Desk Apr 6, 2026

স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, পাল্টা আক্রমণে হিমন্ত

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): আসন্ন নির্বাচনের আগে নিজের স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 6, 2026

অরুণাচলের সরকারি চুক্তি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে সরকারি নির্মাণকাজের চুক্তি বণ্টনে অনিয়মের অভিযোগে, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-র পরিবারের সদস্যদের যোগসূত্র রয়েছে…

ByByNews Desk Apr 6, 2026

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top