News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নলবাড়ির ধমধমা দুৰ্গা মন্দিরের উন্নয়নে ৩০ লক্ষ টাকার অনুদান ঘোষণা মুখ্যমন্ত্ৰীর
Image

নলবাড়ির ধমধমা দুৰ্গা মন্দিরের উন্নয়নে ৩০ লক্ষ টাকার অনুদান ঘোষণা মুখ্যমন্ত্ৰীর


নলবাড়ি (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : নলবাড়ি এবং বাকসা জেলার সীমান্তবৰ্তী ধমধমা দুৰ্গা মন্দিরের উন্নয়নে ৩০ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মা। আজ ধমধমা আঞ্চলিক দুৰ্গা মন্দিরের শতবৰ্ষ উৎসবে অংশগ্ৰহণ করে এ ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্ৰী।

শারদীয় উৎসবে এসে দেবী দুর্গার চরণে প্রণিপাত হয়ে রাজ্যবাসীর সকল অপয়া অমঙ্গল তথা নেগেটিভিটি দূর করার প্রার্থনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা। মায়ের পুজো দেওয়ার পর আয়োজিত অনুষ্ঠানে এখানে দুৰ্গা পূজা কবে থেকে, কার হাত ধরে প্রচলিত হয়েছিল, তার সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করেন তিনি।

ধমধমা থেকে মুখ্যমন্ত্রী চলে যান নলবাড়ির বেলশরে শ্রীশ্রী বিল্বেশ্বর দেবালয়ে দেবী দুর্গার পূজা দিতে।

এদিকে ধমধমা দুৰ্গা মন্দিরের উন্নয়নকল্পে ৩০ লক্ষ টাকার অনুদান ঘোষণা করায় অঞ্চলবাসী বেজায় উৎফুল্লিত। মুখ্যমন্ত্ৰীকে একটু স্পৰ্শ করতে এবং তাঁর সঙ্গে সেলফি উঠতে উপস্থিত আবালবৃদ্ধবনিতার মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়।

Releated Posts

প্রাণঘাতী হামলার পর দুই ‘দুর্বৃত্ত’ হাতি ধরা পড়ায় প্রশংসা অরুণাচল মুখ্যমন্ত্রীর

ইটানগর, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে একাধিক প্রাণঘাতী হামলার জন্য দায়ী দুই ‘দুর্বৃত্ত’ হাতিকে সফলভাবে বশে এনে ধরার ঘটনায়…

ByByNews Desk Apr 6, 2026

স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে, পাল্টা আক্রমণে হিমন্ত

গুয়াহাটি, ৬ এপ্রিল(আইএএনএস): আসন্ন নির্বাচনের আগে নিজের স্ত্রীর পাসপোর্ট নিয়ে ভুয়ো নথি ছড়ানোর অভিযোগ তুলে কংগ্রেসকে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 6, 2026

অরুণাচলের সরকারি চুক্তি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): অরুণাচল প্রদেশে সরকারি নির্মাণকাজের চুক্তি বণ্টনে অনিয়মের অভিযোগে, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-র পরিবারের সদস্যদের যোগসূত্র রয়েছে…

ByByNews Desk Apr 6, 2026

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top