আজ থেকে শুরু হল ইয়ার্ডের মাছ লোডিং আনলোডিং-এর কাজ

আগরতলা, ১৪ অক্টোবর: আজ থেকে শুরু হয়েছে নাগিছড়াস্থিত মাছ পরিবহণ ইয়ার্ডের মাছ লোডিং আনলোডিং-এর কাজ। এইদিন সকালে নাগিছড়াস্থিত মাছ পরিবহণ ইয়ার্ডে লোডিং- আনলোডিং-এর সুচনা করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

তাছাড়া এদিন উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের সহকারী কমিশনার সহ অন্যান্যরা। 

এদিন নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন,  মহারাজগঞ্জ বাজার ও বটতলা বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় শনিবার থেকে মাছ পরিবহণ ইয়ার্ডের মাছ লোডিং আনলোডিং-এর কাজ শুরু করা হয়েছে। আগরতলা শহরকে যানজট মুক্ত করার এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।