নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের লক্ষ্যে বিদ্যুৎ সাব স্টেশন চালু

আগরতলা, ১১ অক্টোবর: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের লক্ষ্যে নলছড়ে আজ ৩৩ কিলো ভোল্ট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ সাব স্টেশনে উদ্বোধন করেছেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।

তাঁর কথায়, নলচড়, লক্ষণঢেপা, বৈরাগীবাজার , কলিরাম, বগাবাসা সহ বিস্তীর্ণ এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদানের লক্ষ্যে এই  বিদ্যুৎ সাব স্টেশনের উদ্বোধন করা হয়েছে। এর ফলে উপকৃত হবেন সাধারণ ভোক্তা সহ কৃষি ও অন্যান্য পেশার সঙ্গে সংযুক্ত মানুষেরা বলে আশা ব্যক্ত করেন তিনি।

এদিন তিনি বলেন, ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের সহযোগিতায় পাওয়ার গ্রিড কর্পোরেশন এই সাবস্টেশন বাস্তবায়নের দায়িত্বে ছিল। ২০২১ সালে সাব স্টেশন নির্মাণের কাজ শুরু হয়েছিল। আজ তার উদ্বোধন করা হয়েছে।