News Flash

  • Home
  • দেশ
  • শিক্ষকদের মিছিল নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের
Image

শিক্ষকদের মিছিল নিয়ে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

কলকাতা, ৫ অক্টোবর (হি. স.) : শিক্ষকদের মিছিল সংক্রান্ত এক মামলায় এমনটাই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। একগুচ্ছ দাবিতে মিছিলের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন করেন।

প্রশ্ন ছিল, “ক্লাশ না নিয়ে কীকরে শিক্ষকরা মিছিল করবেন?’’ আদালতের এই প্রশ্নের প্রেক্ষিতে মামলাকারীদের আইনজীবী বলেন, ‘সরকারের কাছে দীর্ঘদিন আবেদন করেও কাজ না হওয়ায় বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে শিক্ষকদের।’

এদিকে রাজ্যের তরফে আদালতে বলা হয়, ‘পুজোর আগে এমন মিছিলের অনুমতি দিলে, সাধারণ মানুষের সমস্যা হবে। পুজোর পরে অনুমতি দেওয়া হোক।’ সেই কথা শুনে বিচারপতি বলেন, ‘পুজো কোনও বিষয় নয়। মহালয়ায় আগে এমন মিছিল হতে পারে।’ আদালত আরও বলে, ‘রাজ্য ও আবেদনকারীরা ভিন্ন কোনও রাস্তা বা বিকল্প কোনও ফাঁকা জায়গায় জমায়েতের প্রস্তাব নিয়ে আসুন, তখন বিবেচনা করবো।’ মামলার পরবর্তী শুনানি আগামীকাল শুক্রবার।

প্রসঙ্গত, বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আগামী ১৩ অক্টোবর আচার্য সদন থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করার সিদ্ধান্ত নেয় বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। প্রায় তিন হাজার শিক্ষকের এই মিছিলে অংশ নেওয়ার কথা। কিন্তু মিছিলের অনুমতি দেয়নি পুলিশ। যার প্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয় বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। সেই মামলাতেই এদিন এই কথা বলে আদালত।

এর আগে ২০২০ সালে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন বৈষম্যের অভিযোগ তোলে। সেই সময় অ্যাসোসিয়েশনের সদস্যদের অভিযোগ ছিল, এক লক্ষ ১০ হাজার স্নাতক শিক্ষক বেতন বৈষম্যের শিকার। তাঁদের আরও অভিযোগ ছিল অন্যান্য রাজ্যে স্নাতকোত্তর শিক্ষকদের সঙ্গে স্নাতক শিক্ষকের বেতনের যে পার্থক্য পশ্চিমবঙ্গে তা অনেকটাই বেশি।

Releated Posts

পাঞ্জাবে আইএসআই-সমর্থিত জঙ্গি চক্র ভাঙল পুলিশ, গ্রেফতার ৩

চণ্ডীগড়, ৬ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশ-এর কাউন্টার ইন্টেলিজেন্স শাখা আইএসআই-সমর্থিত একটি জঙ্গি চক্র ভেঙে…

ByByNews Desk Apr 6, 2026

 ‘অশিক্ষিত গুজরাতি’ মন্তব্য ঘিরে বিতর্ক, খার্গেকে তীব্র আক্রমণ বিজেপির

গান্ধীনগর/নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘অশিক্ষিত গুজরাতি’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপি…

ByByNews Desk Apr 6, 2026

কলকাতা নিয়ে আসিফের হুমকি খতিয়ে দেখছে কেন্দ্র, সন্ত্রাস উসকানির আশঙ্কা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (আইএএনএস): পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ-এর কলকাতা সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সতর্ক হয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। তাঁর…

ByByNews Desk Apr 6, 2026

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top