News Flash

  • Home
  • দিনের খবর
  • আড়াই বছরের শিশুকে ধর্ষণের দায়ে গ্রেফতার ট্রাকচালক
Image

আড়াই বছরের শিশুকে ধর্ষণের দায়ে গ্রেফতার ট্রাকচালক

দার্জিলিং, ১৯ সেপ্টেম্বর (হি স)। এক শিশুকে ঘুম থেকে তুলে নিয়ে ধর্ষণ করে পালায় ট্রাক চালক। অভিযুক্ত ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিশ্বকর্মা পুজোর রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর মৌলানীজোত ট্রাক টার্মিনাসে। ওই টার্মিনাসে অল ইন্ডিয়া পারমিটের ট্রাক পার্কিং করা থাকে।

টার্মিনাসের পাশে এই নির্মম ঘটনা ঘটে। অভিযুক্ত সুবল মণ্ডল নামে এক ট্রাক চালককে গ্রেফতার করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। ধৃত ট্রাকচালক বর্ধমানের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতকে বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। অন্যদিকে, নির্যাতিতা ওই শিশুটিকে চিকিৎসার জন্য ভরতি করা হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ইতিমধ্যে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত দায়ের করেছে নির্যাতিরার পরিবার৷

এই বিষয়ে দার্জিলিং জেলা পুলিশের ডিএসপি (গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত বলেন, “ইতিমধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।”

জানা গিয়েছে, ট্রাক টার্মিনাসে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছিল। ফলে অনেক রাত পর্যন্ত সেখানে ভিড় ছি। টার্মিনাসের পাশে থাকা এক শ্রমিক পরিবারের বাস। ওই দম্পতির আড়াই বছরের শিশু কন্যাকে তুলে নিয়ে যায় অভিযুক্ত ট্রাক চালক। এরপর তাকে ধর্ষণ করে সেখানেই ফেলে দিয়ে যায়।

রাতে মেয়েকে না-পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দম্পতি। অনেক খোঁজাখুঁজির পর রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। গোটা ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে নির্যাতিতার পরিবার।

Releated Posts

 ‘সম্মানের ভয়ে’ নাবালিকাকে খুন, গোপনে গয়ায় দেহ দাহ—গ্রেফতার ২

রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ‘সামাজিক লজ্জা’ ঢাকতে নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ঝাড়খণ্ডে। রাঁচি পুলিশের তদন্তে জানা গেছে,…

ByByNews Desk Apr 6, 2026

প্রতিষ্ঠা দিবসে ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা কেন্দ্রীয় মন্ত্রীদের, জনসংঘ থেকে বিশ্বমঞ্চে বিজেপির উত্থান স্মরণ

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা।…

ByByNews Desk Apr 6, 2026

আসন্ন বিধানসভা ভোটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও বাম শিবির

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): এ মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে দেশের একসময়ের…

ByByNews Desk Apr 6, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top