আগরতলা, ৫ সেপ্টেম্বর : ত্রিপুরায় দুটি কেন্দ্রে উপনিবার্চনে ভোট প্রহসন চলছে।আজ প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে উপনির্বাচন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা।
শ্রী সাহার অভিযোগ, একটা প্রহসন নতুন করে মঞ্চস্হ করা হচ্ছে।গতকাল রাতে থেকেই সাধারণ মানুষকে ভয় ভীতি ও হুমকি দিয়ে ভোট দিতে বাধ্য করা হয়েছে। উপনির্বাচনে ভোটের নামে প্রহসন চলছে।
তাঁর কথায়, অনেক জায়গা থেকে জানা গিয়েছে শাসক দলের কর্মীরা জনগণকে ভোটাধিকার প্রয়োগে বাধা দিচ্ছে।তাঁদের মতামত জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে।

