ভোটাধিকার প্রয়োগ করলেন বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন

আগরতলা , ৫ সেপ্টেম্বর : ত্রিপুরায় উপনির্বাচনে বক্সনগর কেন্দ্রে আশাবাড়ি উত্তর হাইস্কুলের ১৫ নং বুথে ভোটাধিকার প্রয়োগ করলেন বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন গনদেবতাদের কাছে আহ্বান করেন গণতন্ত্রের মহাপর্বে বক্সনগরে বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগ করার জন্য। সাথে তিনি শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রেখে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আবেদন জানিয়েছেন।

তাঁর কটাক্ষ, সিপিএম মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এবারের উপনির্বাচনে সিপিএমের জমানত জব্দ হয়ে যাবে।কারণ,মানুষ বুঝতে পেরেছে সিপিএমের দ্বারা বক্সনগরে উন্নয়ন সম্ভব নয়।একমাত্র ডাবল ইঞ্জিন সরকারের পক্ষেই সম্ভব রাজ্যে উন্নয়ন করা।

তাঁর দাবি, উৎসবের মেজাজে জনগণ ভোটাধিকার প্রয়োগ করছেন তাতে স্পষ্ট গনদেবতারা উন্নয়নের পক্ষেই ভোট দান করবেন।সাথে তিনি বক্সনগর কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশা ব্যক্ত করেন।