দুর্ঘটনার কবলে আপেল বোঝাই ট্রাক, আহত চালক

শিমলা, ২২ আগস্ট (হি.স) : হিমাচল প্রদেশের শিমলায় দুর্ঘটনার কবলে পড়ল আপেল বোঝাই ট্রাক। রাজধানী শিমলার ধলি থানার অন্তর্গত হাসান উপত্যকায় আপেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় ট্রাক চালক আহত হন। চালক উত্তরপ্রদেশের বুলন্দ শহরের কাসিমের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপেল বোঝাই ট্রাকটি সোমবার সন্ধ্যায় আপেল নিয়ে দিল্লি যাচ্ছিল। হঠাৎই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে যায়। অভিযোগের ভিত্তিতে, পুলিশ ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) ধারা ২৭৯, ৩৩৭-র অধীনে একটি মামলা দায়ের করেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।