শ্রীনগর, ৭ আগস্ট (হি.স.) : জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় বড়সড় অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিল সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। সোমবার ভোররাতে পুঞ্চ জেলার দেগওয়ার তেরওয়ানের সাধারণ এলাকায় নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে সেনাবাহিনী ও পুলিশ। প্রতিরক্ষা (জম্মু) পিআরও লেফটেন্যান্ট কর্নেল সুনীল বার্তোয়াল বলেছেন, “ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে দুই সন্ত্রাসী নিরস্ত্র হয়েছে। একজন সন্ত্রাসী তৎক্ষণাৎ মাটিতে পড়ে যায়, দ্বিতীয় সন্ত্রাসী পিছনে দৌড়ানোর চেষ্টা করে, পরে এলওসির কাছে সেও পড়ে যায়।
সেনাবাহিনী জানিয়েছে, ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে। সোমবার সকালে ভারতীয় সেনাবাহিনী সরকারিভাবে জানিয়েছে, পুঞ্চ জেলায় ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে বড় অনুপ্রবেশের চেষ্টা বানচাল করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, যৌথ অভিযানে দুই অনুপ্রবেশকারীকে খতম করা হয়েছে। তল্লাশি অভিযান চলছে।

