News Flash

  • Home
  • খেলা
  • পূর্বাঞ্চলের স্বপ্নচূূর্ণ করে ২২ বছর পর দেউধর ট্রফি দক্ষিণাঞ্চলের ঘরে
Image

পূর্বাঞ্চলের স্বপ্নচূূর্ণ করে ২২ বছর পর দেউধর ট্রফি দক্ষিণাঞ্চলের ঘরে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট।। দেওধর ট্রফি ওয়ান ডে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাউথ জোন। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন মায়াঙ্ক আগরওয়ালরা। বৃহস্পতিবার ডে-নাইট ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মায়াঙ্ক। রোহন কুন্নমাল ও মায়াঙ্ক জুটি বিধ্বংসী ব্যাটিং করেন। শেষ অবধি ইস্ট জোনকে ৩২৯ রানের বিশাল লক্ষ্য দেয় তারা। মরিয়া লড়াই করে ইস্ট জোন। আলাদা করে বলতে হয় রিয়ান পরাগের কথা। কিন্তু খেতাব জেতা হল না। এত বড় লক্ষ্য তাড়া করতে ভালো শুরু প্রয়োজন ছিল ইস্ট জোনের। হাই ভোল্টেজ ম্যাচে অভিমন্যু ঈশ্বরণের পারফরম্যান্স ফের চিন্তা বাড়াল। বাংলার হয়ে রঞ্জি ট্রফি ফাইনালেও নজর কাড়তে ব্যর্থ। অথচ গত রঞ্জি মরসুমে বাকি ম্যাচে অনবদ্য পারফর্ম করেছিলেন। এ বার দেওধরেও ভালো পারফর্ম করেন। একটি সেঞ্চুরিও করেছিলেন। ফাইনালে ৩ বলে ১ রানেই শেষ তাঁর ইনিংস। আর এক ওপেনার উৎকর্ষ সিং। তাঁদের পথে তিনে নামা বিরাট সিংও। ইস্ট জোন ইনিংসে ভরসা দেন বাংলার ব্যাটার সুদীপ ঘরামি। অধিনায়ক সৌরভ তিওয়ারি সেট হলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ। সৌরভ ফেরেন ২৮ রানে। সুদীপ ঘরামির অবদান ৪১ রান। তবে ইস্ট জোনকে জয়ের প্রত্যাশা দেখান রিয়ান পরাগ ও কুমার কুশাগ্র। গ্রুপ পর্বে দুটি বিধ্বংসী সেঞ্চুরি করেছিলেন রিয়ান পরাগ। চ্যাম্পিয়ন হতে এমনই একটা ইনিংস প্রয়োজন ছিল। তিনি এবং কুশাগ্র মরিয়া চেষ্টাও করেন। প্রায় সাফল্য পাচ্ছিলেন। কিন্তু কাপ আর ঠোঁটের মতোই দূরত্ব থেকেই গেল। ইস্ট জোনের কিপার-ব্যাটার ৫৮ বলে ৬৮ রানে ফেরেন। রিয়ান পরাগ আধডজন বাউন্ডারি এবং ৫টি ওভার বাউন্ডারিতে মাত্র ৬৫ বলে ৯৫ রান করেন। তিনি ক্রিজে থাকলে আরও ক্লোজ হত ম্যাচ। শেষ অবধি ২৮৩ রানে অলআউট হয় ইস্ট জোন।

Releated Posts

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top