News Flash

  • Home
  • দিনের খবর
  • মণিপুর ইস্যুতে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ অসংবেদনশীল : কে সি বেণুগোপাল
Image

মণিপুর ইস্যুতে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ অসংবেদনশীল : কে সি বেণুগোপাল

নয়াদিল্লি, ১ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যসভার সাংসদ ও কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। মঙ্গলবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেণুগোপাল বলেছেন, “এই সরকার মণিপুর ইস্যুতে সম্পূর্ণ সংবেদনশীল, প্রধানমন্ত্রী মোদী ৫ সেকেন্ডের জন্যও সংসদে আসছেন না। আমরা এখানে ভারতের জনগণের জন্য আওয়াজ তুলতে এসেছি এবং আমরা তা চালিয়ে যাব।”

প্রসঙ্গত, সংসদের স্বাভাবিক কাজকর্ম মঙ্গলবারও ব্যাহত হয়েছে। মণিপুর ইস্যুতে ‘ইন্ডিয়া’ জোটের সাংসদদের তুমুল হইহট্টগোলের কারণে মঙ্গলবার দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। দিল্লি সার্ভিস বিল প্রসঙ্গেও মুখ খুলেছেন বেণুগোপাল। তিনি বলেছেন, “দিল্লি পরিষেবা বিল সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী এবং অগণতান্ত্রিক, আমরা এ সবের বিরোধিতা করব।”

Releated Posts

 ‘সম্মানের ভয়ে’ নাবালিকাকে খুন, গোপনে গয়ায় দেহ দাহ—গ্রেফতার ২

রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ‘সামাজিক লজ্জা’ ঢাকতে নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ঝাড়খণ্ডে। রাঁচি পুলিশের তদন্তে জানা গেছে,…

ByByNews Desk Apr 6, 2026

প্রতিষ্ঠা দিবসে ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা কেন্দ্রীয় মন্ত্রীদের, জনসংঘ থেকে বিশ্বমঞ্চে বিজেপির উত্থান স্মরণ

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা।…

ByByNews Desk Apr 6, 2026

আসন্ন বিধানসভা ভোটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও বাম শিবির

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): এ মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে দেশের একসময়ের…

ByByNews Desk Apr 6, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top