বেগুসরাই, ৩০ জুলাই (হি.স.) : বিহারের বরাউনি-কাটিহার সিংদহ গ্রামের কাছে রেললাইনের পাশ থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আয়ান আলম কাটিহারের বাসিন্দা।
জানা গেছে, রবিবার সকালে কয়েকজন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় ডাউন লাইনের পাশে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। পরে জিরো মাইল সাব-স্টেশন পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃতের কাছ থেকে মুম্বই থেকে কাটিহার যাওয়ার লোকমান্য তিলক এক্সপ্রেসের টিকিট পাওয়া গেছে। ছিনতাইকারী চক্রের খপ্পরে পড়ে তার মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

